দেশের উৎপাদনশীল খাত, শিল্প ও সেবা খাত, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং রপ্তানি বহুমুখীকরণে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৪১ হাজার কোটি টাকার তহবিল বাস্তবায়নে ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এসব ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সূত্রমতে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতে তারল্য ও ঋণপ্রবাহের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীলের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া...