ইলিশের
জীবন এক দীর্ঘশ্বাসের গল্প।
বঙ্গোপসাগরের নোনা জলে বেড়ে
ওঠা মা ইলিশ প্রতি
বছর স্রোতের বিপরীতে সাঁতরে ফিরে আসে মেঘনা-পদ্মার মিঠা পানিতে, ডিম
ছাড়ার জন্য। সেই ডিম থেকে
জন্ম নেওয়া জাটকা মার্চ-এপ্রিলে ঝাঁকে ঝাঁকে নেমে যায় সাগরে,
বড় হয়ে একদিন ফিরে
আসবে বলে। এই আসা-যাওয়ার ছন্দে শতাব্দী ধরে বাঁধা উপকূলের
লাখো জেলের জীবন। নদী ইলিশকে পথ
দেয়, ইলিশ জেলেকে খাদ্য
দেয়, জেলে ইলিশ তুলে
দেয় আমাদের পাতে। এ বছর সেই
চক্র যেন ভেঙে পড়েছে।
নদী পথ হারাচ্ছে, ইলিশ
ফিরছে না, জেলে ফিরছেন
খালি...