Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পটুয়াখালী

নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ শিকার, নারীরাও অংশ নিচ্ছেন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৮
নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ শিকার, নারীরাও অংশ নিচ্ছেন

পুরুষ জেলেদের পাশাপাশি নারীরাও একাধিক ট্রলার নিয়ে নদীতে মাছ ধরছেন। ছবি: আগামীর সময়

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পটুয়াখালীর দশমিনা অংশে তেঁতুলিয়া নদীতে চলছে মা ইলিশ শিকার। পুরুষ জেলেদের পাশাপাশি নারীরাও একাধিক ট্রলার নিয়ে নদীতে মাছ ধরছেন। প্রশাসনের অভিযান চললেও নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলে চলছে ইলিশ শিকার।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার পাঁচ দিন পেরিয়ে গেলেও দশমিনা উপজেলার বিভিন্ন এলাকায় মাছ শিকার বন্ধ হয়নি।

বাঁশবাড়িয়া, ঢনঢনিয়া, গোলখালী, কাটাখালী, আউলিয়াপুর, রণগোপালদী, পাতারচর ও চরবোরহান এলাকার বিভিন্ন পয়েন্টে দ্রুতগতির ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে নদীতে বিচরণ করছেন জেলেরা। ধরা পড়া মাছ নদীর তীরে এনে বিক্রিও করছেন।

গতকাল বুধবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকার তেঁতুলিয়া নদীতে সরেজমিন গিয়ে মাছ শিকারের চিত্র দেখা গেছে। এ সময় নদীর কয়েকটি স্থানে ট্রলার নিয়ে জেলেদের জাল ফেলতে দেখা যায়।

স্থানীয় কয়েকজন জেলের অভিযোগ, ৫০ হাজার টাকার বিনিময়ে কিছু জেলেকে নদীতে জাল ফেলার সুযোগ দেওয়া হচ্ছে। যারা টাকা দিতে পারছেন, তারা দিন-রাতে নির্বিঘ্নে মাছ ধরছেন বলে তারা শুনেছেন। অন্যদিকে, সাধারণ জেলেরা অভিযানের মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

একাধিক জেলে বলেছেন, তারা দরিদ্র। ধারদেনা করে সংসার চালাতে হয়। মাছ ধরতে না পারলে পরিবার নিয়ে বিপাকে পড়তে হয় তাদের।

তাদের ভাষ্য, ‘আমরা আইনের বিরোধিতা করি না, তবে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে।’

অর্থের বিনিময়ে মাছ ধরার সুযোগ দেওয়ার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন বাসিন্দারা। তাদের মতে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

দশমিনা উপজেলা মৎস্য বিভাগের উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানিয়েছেন, তেঁতুলিয়া নদীর উত্তর প্রান্ত থেকে কয়েকটি নারী জেলের দল একাধিক ট্রলার নিয়ে তার কর্ম এলাকায় মা ইলিশ শিকার করতে আসে। এসব জেলে মূলত বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি বাজার এলাকার বাসিন্দা।

আমিরুল ইসলাম আরও জানিয়েছেন, অভিযানের সময় ওই জেলেদের আটক করতে গেলে তারা ছোট ছোট শিশুদের নদীতে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে বাধা সৃষ্টি করেন। জেলেদের স্বাধীনভাবে নদীতে মাছ ধরতে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা জানিয়েছেন, তিনি নিজেই তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করছেন। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌপুলিশ, থানা-পুলিশ ও মৎস্য বিভাগকে কঠোরভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, এরই মধ্যে একাধিক জেলেকে আটক করা হয়েছে। জাল ও ট্রলারও জব্দ করা হয়েছে।

ইলিশমাছ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    আমার বউ আমার টেনশন না, টেনশন আপনাদের?

    আমার বউ আমার টেনশন না, টেনশন আপনাদের?

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি