বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর বিরুদ্ধে এবার আদালত অবমাননা ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন বিচারক আরিফুল ইসলাম। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদসহ সাতজনকে এ নোটিস দেওয়া হয়েছে।আজ শুক্রবার বিচারক আরিফুল ইসলামের পক্ষে এ নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজিজুর রহমান দুলু।নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন চ্যানেল ২৪-এর সার্চলাইটের সম্পাদক ফয়সল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, হেড অব মালটিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাহমুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন...