Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগুন

টুঙ্গিপাড়া থেকে মিছিল এসে পিরোজপুরে বিএনপি কার্যালয়ে আগুন
টুঙ্গিপাড়া থেকে মিছিল এসে পিরোজপুরে বিএনপি কার্যালয়ে আগুন
পিরোজপুরের নাজিরপুরে বিএনপির একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতা সুমন তালুকদারের বাড়িতেও র অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আসা ২০০ থেকে ৩০০ জনের একটি মিছিল থেকে চালানো হয় এ হামলা। রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের উত্তর ঝনঝনিয়া টাওয়ার মোড়ে ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া এলাকা থেকে ২০০ থেকে ৩০০ জ...
সারা দেশ•প্রায় ১ ঘণ্টা আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আজ রবিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িতে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বিকালে দেশীয় অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে উপজেলা সদ...
সারা দেশ•প্রায় ৭ ঘণ্টা আগে
নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদন দিতে ৭ দিন সময় চায় কমিটি
নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদন দিতে ৭ দিন সময় চায় কমিটি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ফরেনসিক প্রতিবেদন না পাওয়ায় তদন্তের স্বার্থে সময় বাড়ানোর আবেদন করেছে কমিটি।আজ রবিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন থাকলেও তা সম্ভব হয়নি। এদিন দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে চার সদস্যের তদন্ত কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিষ...
সারা দেশ•প্রায় ৭ ঘণ্টা আগে
শ্রীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা
শ্রীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা
গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।গতকাল শনিবার দিবাগত রাতে আগুন দেওয়ার চেষ্টা চালালে ব্যাংকের কর্মকর্তা ও নৈশ প্রহরী মিলে আগুন নিভিয়ে ফেলায় ক্ষয়-ক্ষতি হয়নি।গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলার টেংরা এলাকায় গ্রামীণ ব্যাংক দীর্ঘ যাবত তাদের কার্যক্রম পরিচালনা করছে। শাখার ভেতরে আবাসিক কোয়ার্টার আছে। অন্যান্য দিনের মতো কাজ শেষ করে অফিস তালাবদ্ধ করে কোয়ার্টারে চলে যান কর্মকর্তারা। রাতে নৈহপ্...
সারা দেশ•প্রায় ৭ ঘণ্টা আগে
ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয় বাড়িতে হামলা-ভাঙচুর, আগুন দেওয়ার চেষ্টা
ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয় বাড়িতে হামলা-ভাঙচুর, আগুন দেওয়ার চেষ্টা
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ফোন ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। এ সময় ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ছফির উদ্দিনের বাড়িসহ আশপাশের ছয়টি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার দুপুরে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছ...
সারা দেশ•প্রায় ৮ ঘণ্টা আগে
এলজিইডি ভবনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
এলজিইডি ভবনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের (এলজিইডি) হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।গতকাল শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছনের জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে। তবে আগুনের শিখা ছড়িয়ে না পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে কার্যালয়টি।এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা হিসাব শাখার পেছনের জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে কক্ষে থাকা চেয়ার ও টেবিলের ওপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে একটি চেয়ারে...
সারা দেশ•প্রায় ১১ ঘণ্টা আগে
শ্রীপুরে খাবার হোটেলের সিলিন্ডার থেকে আগুন, পুড়ল ১৩ বসতঘর
শ্রীপুরে খাবার হোটেলের সিলিন্ডার থেকে আগুন, পুড়ল ১৩ বসতঘর
গাজীপুরের শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দুবাইপ্রবাসী এক ব্যক্তির ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও একটি দোকান পুড়ে গেছে।আজ রবিবার সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক দুবাইপ্রবাসী নিশাত ঢালী। তার স্বজন বাবুল মিয়া জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে নিশাত ঢালী ১৩টি বসতঘর ও দুটি দোকানসহ বাড়িটি...
সারা দেশ•প্রায় ১২ ঘণ্টা আগে
লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর
লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর
লগি-বৈঠা হাতে গোপালগঞ্জ জেলা শহরে মিছিল ও মহড়া দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে আজ রবিবার সকাল থেকে প্রকাশ্যে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। ভাঙচুর করা হয় একটি সুপারশপের কাচ। কয়েকটি স্থানে টায়ারে আগুনও দেওয়া হয়। কর্মসূচি ঘিরে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় অধিকাংশ দোকানপাট।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে পুলিশ, বিজিবি, এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানালেন,...
সারা দেশ•প্রায় ১১ ঘণ্টা আগে
৩৪ ইটভাটার একটিরও পরিবেশ ছাড়পত্র নেই, তবু পুড়ছে ইট
৩৪ ইটভাটার একটিরও পরিবেশ ছাড়পত্র নেই, তবু পুড়ছে ইট
হবিগঞ্জের বাহুবলে পরিবেশ আইন ও সরকারি বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৩৪টি ইটভাটায় শুরু হয়েছে ইট পোড়ানোর কার্যক্রম। এসব ভাটার একটিরও পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র নেই বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা। প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ছাড়াই এসব ভাটায় চলছে ইট উৎপাদন। জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ।অন্যদিকে ইট তৈরির জন্য ফসলি জমির মাটি কাটার প্রস্তুতিও চলছে। এতে পরিবেশ ও কৃষিজমির ক্ষতির পাশাপাশি দিনরাত মাটি ও ইটবাহী ট্রাক্টর চলাচলে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও স...
সারা দেশ•প্রায় ১০ ঘণ্টা আগে
ভোর রাতে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের
ভোর রাতে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের
রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।আজ রবিবার ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিএন্ডটি কলোনির পশ্চিম পাড়ায় ঘটে অগ্নিকাণ্ডের এই ঘটনা । ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তার বর্তমান ঠিকানা টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলাম...
রাজধানী•প্রায় ১৭ ঘণ্টা আগে
লালবাগে ছয়তলা ভবনে আগুন
লালবাগে ছয়তলা ভবনে আগুন
রাজধানীর লালবাগে একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১১টা ১৫ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। এর ১১ মিনিট পর, রাত ১১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ...
রাজধানী•১ দিন আগে
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর করে আগুন
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর করে আগুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিস ভাঙচুর করে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।আজ শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠি-সোঠা নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে নিলফা বাজারে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।অন্যদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদল নেতার একটি ব্যক্তিগত অফিস ভাঙচুর করা হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।গোপ...
সারা দেশ•১ দিন আগে
গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর শুভেচ্ছা ব্যানারে আগুন দিল দুর্বৃত্তরা
গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর শুভেচ্ছা ব্যানারে আগুন দিল দুর্বৃত্তরা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রী মো. শামীম কায়সার লিংকনের ছবিসংবলিত শুভেচ্ছা ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এই এলাকায় প্রতিমন্ত্রীর ছবিসংবলিত বেশ কয়েকটি শুভেচ্ছা ব্যানার টাঙানো হয়। শনিবার সকালে স্থানীয় লোকজন দেখতে পান ব্যানারগুলোয় থাকা প্রতিমন্ত্রীর ছবির অংশবিশেষ পুড়িয়ে দেওয়া হয়েছে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খত...
সারা দেশ•১ দিন আগে
খুলনায় পার্কিং করে রাখা বালুবাহী ট্রাকে আগুন
খুলনায় পার্কিং করে রাখা বালুবাহী ট্রাকে আগুন
খুলনার রূপসায় রাস্তার পাশে পার্কিং করে রাখা বালুবাহী একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোর চারটার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর মোল্লাবাড়ির সামনে এ ঘটনা ঘটে।ট্রাকমালিকের পক্ষের অভিযোগ, বালু ভরাটের কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে ট্রাকচালকের তর্কবিতর্কের জের ধরে এ ঘটনা ঘটেছে।রূপসা থানার ওসি মো. মাসুম খান বললেন, ট্রাকটির মালিক দুই ভাই। তাদের মধ্যে ছোট ভাই ট্রাকটি চালান। তার সঙ্গে বালু ভরাটের শ্রমিকদের তর্কবিতর্ক হয়েছিল। এর জেরে শ্রমিকরা ট্রাকটিতে আগুন দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে...
সারা দেশ•১ দিন আগে
গাজীপুরে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন
গাজীপুরে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন
গাজীপুরের পুবাইলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে।আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে সৃষ্ট কালো ধোঁয়ায় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় ও যাত্রীরা জনান, বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটি পুবাইল স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে চলতে থাকে। গাজীপুর মহানগরীর পুবাইল স্টেশন ছাড়িয়ে কিছু দূর যাওয়ার পরই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে প্রচুর কালো ধোঁয়ার তৈরি হলে...
সারা দেশ•২ দিন আগে
নুসরাতের পোড়া বাড়ি দেখতে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দল
নুসরাতের পোড়া বাড়ি দেখতে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দল
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় টিম। আজ শুক্রবার বিকাল ৩টায় তাদের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে যাওয়ার কথা রয়েছে।বিরোধীদলীয় সংসদীয় এই টিমে রয়েছেন— এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও এমপি ডা. মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফু...
সারা দেশ•৩ দিন আগে
এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা, আসামি ৩৮
এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা, আসামি ৩৮
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় মামলা করেন তিনি। দৌলতপুর ও ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন মামলার তথ্য নিশ্চিত করেছেন।মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের ৮ নেতার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। আগুন ও বিস্ফোরণ...
সারা দেশ•৩ দিন আগে
বারবার আগুন-হামলায় মামলা করতে চায় না গ্রামীণ ব্যাংক
বারবার আগুন-হামলায় মামলা করতে চায় না গ্রামীণ ব্যাংক
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বারবার শিরোনামে উঠে আসছে গ্রামীণ ব্যাংকের নাম। কখনো হামলা, ভাঙচুর বা আগুনের ঘটনায় খবরে থাকছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানটি। ২০২৫ সাল থেকে গত ‍বুধবার পর্যন্ত ব্যাংকটির বিভিন্ন শাখায় অন্তত ১৮টি আগুন লাগানোর ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় আইনি সহায়তা নিতে অনীহা দেখা গেছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের। সম্প্রতি দুদিনে ব্যাংকের তিনটি শাখায় অগ্নিসংযোগ ও হামলা চালানোর ঘটনায় জিডি করা হয়েছে থানা থেকে। রাজনৈতিক অস্থিরতার বিভিন্ন সময়...
সারা দেশ•৩ দিন আগে
আগুন-সন্ত্রাস ও নাশকতা ইসলামে গুরুতর অপরাধ
আগুন-সন্ত্রাস ও নাশকতা ইসলামে গুরুতর অপরাধ
মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা সভ্য সমাজের অন্যতম মৌলিক অধিকার। মানুষ নির্ভয়ে চলাফেরা করবে, কর্মস্থলে যাবে, জীবিকা নির্বাহ করবে এবং পরিবার-পরিজন নিয়ে শান্তিতে বসবাস করবে— এটাই স্বাভাবিক প্রত্যাশা। অথচ যখন চলন্ত বাসে আগুন দেওয়া হয়, বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয় কিংবা পেট্রলবোমা নিক্ষেপ করে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করা হয়, তখন শুধু কিছু যানবাহন বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় না; বিপন্ন হয়ে পড়ে অসংখ্য মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ। এসব কর্মকাণ্ড যে উদ্দেশ্যেই ঘটানো হোক, নিরপরাধ মানুষের জীব...
কলাম•৩ দিন আগে
‘পরিত্যক্ত’ বাড়িতে আগুন,  স্বরাষ্ট্রমন্ত্রীর এ কথায় ক্ষোভ নুসরাতের
‘পরিত্যক্ত’ বাড়িতে আগুন, স্বরাষ্ট্রমন্ত্রীর এ কথায় ক্ষোভ নুসরাতের
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের ওই বাড়িতে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অনেক পুরনো হওয়ায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি বলেছেন, ‘পরিত্যক্ত ওই বাড়িতে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি।’স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। একই সঙ্গে হামলার ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।আজ বৃহস্পতিবার সন্ধ্যা...
রাজনীতি•৩ দিন আগে