Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাহুবল

৩৪ ইটভাটার একটিরও পরিবেশ ছাড়পত্র নেই, তবু পুড়ছে ইট

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৭:০২
শেয়ার করুন:
৩৪ ইটভাটার একটিরও পরিবেশ ছাড়পত্র নেই, তবু পুড়ছে ইট

ছবি: আগামীর সময়

হবিগঞ্জের বাহুবলে পরিবেশ আইন ও সরকারি বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৩৪টি ইটভাটায় শুরু হয়েছে ইট পোড়ানোর কার্যক্রম। এসব ভাটার একটিরও পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র নেই বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা। প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ছাড়াই এসব ভাটায় চলছে ইট উৎপাদন। জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ।

অন্যদিকে ইট তৈরির জন্য ফসলি জমির মাটি কাটার প্রস্তুতিও চলছে। এতে পরিবেশ ও কৃষিজমির ক্ষতির পাশাপাশি দিনরাত মাটি ও ইটবাহী ট্রাক্টর চলাচলে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হতে পারে।

ইটভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে বাতাস, হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য, কৃষিজমি ও জীববৈচিত্র্য। এতসব অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩৪টি ইটভাটা রয়েছে। এসব ভাটার একটিরও পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র নেই।

বিষয়টি সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, বাহুবল উপজেলার ইটভাটাগুলোর কোনো পরিবেশগত ছাড়পত্র নেই। এরপরও এসব ভাটায় কীভাবে ইট উৎপাদন ও পোড়ানোর কার্যক্রম চলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন

ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে

১৫ নভেম্বর ২০২৬

প্রতি বছর শুষ্ক মৌসুম শুরু হলেই এসব ভাটায় ইট উৎপাদনের তোড়জোড় শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ছাড়াই একের পর এক ভাটায় জ্বালানো হচ্ছে আগুন। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির মধ্যেই মালিকরা চালিয়ে যাচ্ছেন তাদের কার্যক্রম।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার সুযোগ নেই। কিন্তু বাহুবলের বাস্তব চিত্র যেন ভিন্ন।

অভিযোগ রয়েছে, অনেক ইটভাটায় জ্বালানি হিসেবে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। এতে একদিকে বনজ সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ভাটার নির্গত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের জনবসতি ও কৃষিজমিতে।

ইট উৎপাদনের জন্য বিভিন্ন এলাকায় ফসলি জমির উপরিভাগের মাটি কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইট তৈরির কাঁচামাল সংগ্রহে কৃষিজমির মাটি ব্যবহার করা হলে জমির উর্বরতা কমে যাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে মাটি ও ইট পরিবহনে দিনরাত ট্রাক্টর চলাচলের কারণে স্থানীয় সড়কে জনদুর্ভোগ বাড়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। বিশেষ করে স্কুল-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে। ধুলাবালি, যানবাহনের শব্দ এবং সড়কের ক্ষয়ক্ষতিও জনজীবনে বাড়তি ভোগান্তি সৃষ্টি করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

পরিবেশসংশ্লিষ্টদের মতে, ইটভাটার ধোঁয়া থেকে নির্গত ক্ষতিকর কণাবস্তু ও গ্যাস বায়ুদূষণের অন্যতম কারণ। দীর্ঘদিন এ ধরনের দূষণের মধ্যে বসবাস করলে শ্বাসকষ্ট, হাঁপানি, চোখের জ্বালাপোড়াসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি ফসলের উৎপাদন, গাছপালা ও প্রাকৃতিক জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সবচেয়ে আলোচিত অভিযোগ হচ্ছে, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি এড়িয়ে নয়, বরং তাদের ম্যানেজ করেই ভাটামালিকরা নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে সংশ্লিষ্টদের ম্যানেজ করে অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।

প্রশ্ন উঠেছে, বাহুবলের ৩৪টি ইটভাটার একটিরও পরিবেশগত ছাড়পত্র না থাকলে সেগুলো কীভাবে ইট পোড়ানোর কার্যক্রম চালাচ্ছে? পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি কোথায়? অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো ঘাটতি রয়েছে কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই। এ বিষয়ে নির্দেশনা থাকলে এবং আইনগতভাবে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ না থাকলে আমরা অবশ্যই সেগুলো বন্ধ করে দেব। ইতিমধ্যে আমরা কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়েছি।’

এ বিষয়ে বক্তব্য জানতে হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. ইউসুফ আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহলের দাবি, লোকদেখানো অভিযান কিংবা নামমাত্র জরিমানা নয়, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিতে হবে। যেসব ভাটায় অনুমোদন নেই, সেগুলোর কার্যক্রম বন্ধ করতে হবে। একই সঙ্গে কাঠ পোড়ানোর অভিযোগ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

তাদের মতে, ইটভাটামালিকদের ব্যবসার স্বার্থে পরিবেশ ও জনস্বাস্থ্যকে বলি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত অভিযান পরিচালনা করে প্রকৃত চিত্র জনসম্মুখে তুলে ধরা প্রয়োজন। ফসলি জমির মাটি কাটা বন্ধ এবং জনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণ ট্রাক্টর চলাচল নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, জনস্বাস্থ্য, কৃষি ও পরিবেশ রক্ষায় দ্রুত তদন্ত করে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইটের আগুনে পুড়ছে শুধু কাঠ নয়, বিপন্ন হচ্ছে বাহুবলের পরিবেশ ও কৃষিজমিও। এখন দেখার বিষয়, অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসন কতটা কার্যকর পদক্ষেপ নেয়, নাকি আগের মতোই ধোঁয়ার আড়ালে চাপা পড়ে যায় সব অভিযোগ!

বাহুবলইটভাটাআগুনছাড়পত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য