গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর শুভেচ্ছা ব্যানারে আগুন দিল দুর্বৃত্তরা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সংগৃহীত ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রী মো. শামীম কায়সার লিংকনের ছবিসংবলিত শুভেচ্ছা ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সকালে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এই এলাকায় প্রতিমন্ত্রীর ছবিসংবলিত বেশ কয়েকটি শুভেচ্ছা ব্যানার টাঙানো হয়। শনিবার সকালে স্থানীয় লোকজন দেখতে পান ব্যানারগুলোয় থাকা প্রতিমন্ত্রীর ছবির অংশবিশেষ পুড়িয়ে দেওয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্ত ও অনুসন্ধান শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



