গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি বিকল বাসকে ধাক্কা দিয়ে এক পিকআপভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বগুড়া-ঘোড়াঘাট মহাসড়কের কামারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আমির হোসেন (৪২)। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৫ টার দিকে কামারপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিকল বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ঘোড়াঘাটগামী পিকআপটি। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায এবং আমির আহত হন। উপজেলা স্বাস্থ্য ক...