Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গোবিন্দগঞ্জে কমিউনিটি ক্লিনিকের ৬২% ভবনই ঝুঁকিপূর্ণ

আব্দুল হান্নান আকন্দ, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৩
গোবিন্দগঞ্জে কমিউনিটি ক্লিনিকের ৬২% ভবনই ঝুঁকিপূর্ণ

ছবি: আগামীর সময়

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কমিউনিটি ক্লিনিক রয়েছে ৬৯টি। তবে এর মধ্যে ৪৩টিই জরাজীর্ণ। অর্থাৎ উপজেলার প্রায় ৬২ শতাংশ কমিউনিটি ক্লিনিকের ভবন নাজুক। দীর্ঘদিন সংস্কার না করায় এসব ভবনের দেয়াল ও ছাদে ফাটল ধরেছে, খসে পড়ছে পলেস্তারা। কোথাও দরজা-জানালা ভাঙা, কোথাও দেবে গেছে মেঝে। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই চলছে গ্রামের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা। এর সঙ্গে যোগ হয়েছে প্রয়োজনীয় ওষুধের সংকট। ফলে এসব ক্লিনিকের ওপর নির্ভরশীল মানুষ, বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী, শিশু ও দরিদ্র রোগীরা ভোগান্তিতে পড়ছেন প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে।

স্থানীয়রা বলছেন, প্রত্যন্ত এলাকার মানুষের জন্য কমিউনিটি ক্লিনিকগুলো প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভরসা। অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে অনেক এলাকার মানুষের পক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা অন্য চিকিৎসাকেন্দ্রে যাওয়া কঠিন। এমন পরিস্থিতিতে কাছের কমিউনিটি ক্লিনিকের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়া এবং সেখানে প্রয়োজনীয় ওষুধ না পাওয়া তাদের স্বাস্থ্যসেবা পাওয়ার পথ আরও সংকুচিত করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য বলছে, ঝুঁকিপূর্ণ ৪৩টি ক্লিনিকের মধ্যে ফুলবাড়ী ইউনিয়নে রয়েছে চারটি। এ ছাড়া নাকাইয়ে তিনটি, কাটাবাড়ীতে তিনটি, হরিরামপুরে দুটি, তালুককানুপুরে পাঁচটি, মহিমাগঞ্জে তিনটি, শালমারায় তিনটি, শাখাহারে তিনটি, কোচাশহরে দুটি, রাখালবুরুজে দুটি, রাজাহারে একটি ও গুমানীগঞ্জে তিনটি ক্লিনিক ভবন ঝুঁকিপূর্ণ।

অধিকাংশ ভবন প্রায় ২৬ বছর আগে নির্মিত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেগুলোর অবস্থা ক্রমেই নাজুক হয়ে পড়েছে। অনেক ক্লিনিকের ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ে। এতে ওষুধ ও চিকিৎসাসামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বেশ কিছু ভবনের ছাদের কার্নিশসহ বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। অধিকাংশ ক্লিনিকে নেই উপযুক্ত শৌচাগার ও নিরাপদ পানির ব্যবস্থা। রোগীদের বসার পরিবেশও ভালো নয়। ফলে স্বাস্থ্যসেবা নিতে এসে রোগীদের একদিকে যেমন দুর্ভোগে পড়তে হচ্ছে, অন্যদিকে ভবনের নিরাপত্তা নিয়েও উদ্বেগে থাকতে হচ্ছে স্বাস্থ্য কর্মীদের।

নাকাই ইউনিয়নের খুকশিয়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মাহমুদ আরাফাত মিশনের ভাষায়, ক্লিনিকটির একটি অংশ ধসে পড়েছে। প্রায় ২৫ বছর আগে নির্মাণের পর থেকে ভবনটি মেরামত করা হয়নি। এ অবস্থায় রোগীদের সেবা দিতে গিয়ে তাদের আতঙ্কে থাকতে হয়।

একই ধরনের পরিস্থিতির কথা জানিয়েছেন কুঞ্জমালঞ্চা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শরিফুল ইসলাম। তার ভাষ্য, ভবনটির অবস্থা এতটাই খারাপ যে, সেখানে চিকিৎসাসেবা চালানো কঠিন হয়ে পড়েছে। তার মতে, জীর্ণ ভবনগুলো ভেঙে নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন।

জীর্ণ ভবনের পাশাপাশি ওষুধের অভাবও কমিউনিটি ক্লিনিকগুলোর সেবাকে ব্যাহত করছে।

ক্লিনিকসংশ্লিষ্টদের ভাষ্য, উপজেলার অধিকাংশ ক্লিনিকে প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুদ থাকে না। ফলে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং সাধারণ রোগের চিকিৎসা দিতে গিয়ে সমস্যায় পড়তে হয়। বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পাওয়ার আশায় দূরদূরান্ত থেকে আসা অনেক রোগী প্রয়োজনীয় ওষুধ না পেয়ে ফিরে যান।

নাকাই ইউপির সাবেক চেয়ারম্যান ওয়াহেদুন্নবী সরকার জানালেন, নিয়ম অনুযায়ী প্রতিটি কমিউনিটি ক্লিনিকে গ্রামীণ মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য অন্তত ২০ ধরনের প্রয়োজনীয় ওষুধ থাকার কথা। কিন্তু বাস্তবে অনেক ক্লিনিকে দীর্ঘদিন ধরে ওষুধ পাওয়া যায় না। মাঝেমধ্যে অল্প কিছু ওষুধ সরবরাহ করা হলেও তা দিয়ে রোগীদের চাহিদা পূরণ হয় না।

ঝুঁকিপূর্ণ ভবন ও ওষুধের সংকটের বিষয়ে কথা বলেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান মোল্লা। তার দাবি, যেসব কমিউনিটি ক্লিনিক ঝুঁকিপূর্ণ, সেগুলোর তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওষুধ সংকটের বিষয়টিও স্বীকার করে তিনি বলছেন, এটা নিয়েও বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হচ্ছে।

গোবিন্দগঞ্জগাইবান্ধাক্লিনিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব