Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গোবিন্দগঞ্জ

ফিল্ম না থাকায় এক মাস ধরে বন্ধ এক্স-রে সেবা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২১:১২
ফিল্ম না থাকায় এক মাস ধরে বন্ধ এক্স-রে সেবা

ছবি: আগামীর সময়

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক মাস ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্রে গিয়ে কয়েকগুণ বেশি টাকা খরচ করে এক্স-রে করতে হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ জানিয়েছেন, ফিল্ম না থাকায় এক্স-রে সেবা বন্ধ।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, এক্স-রে কক্ষের দরজায় তালা ঝুলছে। দরজায় সাঁটানো হয়েছে পরপর তিনটি নোটিস। তার মধ্যে নিচের একটি নোটিসে লেখা রয়েছে- ‘এক্স-রে ফিল্ম সরবরাহ না থাকায় আপাতত এক্স-রে বন্ধ রয়েছে ‘

স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে গিয়ে কথা হয় এক রোগীর স্বজন ও পলুপাড়া গ্রামের বাসিন্দা ইব্রাহীম মণ্ডলের সঙ্গে। তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে না হওয়ায় রোগীকে বাইরে থেকে এক্স-রে করানো হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে।

আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক ইকবাল বললেন, অর্থোপেডিক রোগীদের বেশি এক্স-রে প্রয়োজন হয়। হাসপাতাল থেকে বাইরে রোগী নিয়ে গিয়ে এক্স-রে করানো খুবই ভোগান্তির।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত জুন মাসের মাঝামাঝিতে এক্স-রে ফিল্ম শেষ হয়ে যায়। গত ২০২৫-২৬ অর্থবছরে এমএসআর টেন্ডারের মাধ্যমে এক হাজার ৫০ ফিল্ম ক্রয় করা হয়। সর্বশেষ সার্ভিস চার্জের টাকা থেকে ৩০০ ফিল্ম ক্রয় করা হয়। বরাদ্দ না থাকার কারণে এক্স-রে ফিল্ম কেনা সম্ভব হয়নি। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা নেন। বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্রে ডিজিটাল এক্স-রে করতে রোগীদের খরচ হয় ৪৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। তবে সরকারি হাসপাতালে এর খরচ পড়ে ১০০ থেকে ২০০ টাকা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ আগামীর সময়কে জানালেন, ফিল্ম না থাকার কারণে আপাতত এক্স-রে সেবা বন্ধ। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরবরাহ পাওয়া গেলেই এক্স-রে সেবা চালু করা হবে।

গোবিন্দগঞ্জউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএক্স-রে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার