অনলাইন জুয়ার নেশা শুধু একজনের জীবনই বদলে দেয় না, তার ধাক্কা গিয়ে পড়ে গোটা পরিবারের উপর।ভারতে অনলাইন জুয়া বন্ধে আইন হয়েছে, নিষিদ্ধ হয়েছে অর্থ জড়িত সব ধরনের অনলাইন খেলা। কিন্তু আইন হওয়ার পরও রম রমিয়ে চলছে অনলাইন জুয়া। কীভাবে নতুন ওয়েব ঠিকানা, গোপন বার্তাগোষ্ঠী, সামাজিক মাধ্যম এবং প্রচারচক্রের মাধ্যমে বেআইনি জুয়ার মঞ্চগুলি ফের সক্রিয় হয়ে উঠছে, তা নিয়ে ১২ সেপ্টেম্বর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। তাতে বলা হয়, তেলেঙ্গানার নিজামাবাদ জেলার ইয়েদাপল্লি গ্রামের ২২ বছরের হরিশ করোনার সম...