Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অনলাইন জুয়ায় ৩ ঘণ্টায় কোটি টাকা লেনদেন, মঠবাড়িয়ায় তোলপাড়

মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৪১
অনলাইন জুয়ায় ৩ ঘণ্টায় কোটি টাকা লেনদেন, মঠবাড়িয়ায় তোলপাড়

অনলাইন জুয়ায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দুই। ছবি: আগামীর সময়

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাত্র তিন ঘণ্টায় প্রায় ১ কোটি টাকার বেশি লেনদেন একটি বিকাশ অ্যাকাউন্টে। সন্দেহজনক এই লেনদেনের সূত্র ধরেই বেরিয়ে এসেছে অনলাইন জুয়ার অভিযোগ। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গ্রেপ্তারদের।

গ্রেপ্তার দুজন হলেন, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের প্রদীপ হালদার (৩০) এবং মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গোলবুনিয়া গ্রামের সমির চন্দ্র খরাতী (৪০)।

পুলিশ জানায়, মাত্র তিন ঘণ্টায় একটি বিকাশ অ্যাকাউন্টে ৯৯ লাখ ৯০ হাজার ৪৫২ টাকার লেনদেনের অভিযোগ পাওয়া যায়। পরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে আটক করা হয়।

মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান সিকদার অনলাইন জুয়া প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।


আরও পড়ুন

শামুখ মুখে শামুকখোল

২৫ জুলাই ২০২৬

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় একটি বিকাশ অফিসে অভিযান চালায় পুলিশ। সেখানে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে সমির চন্দ্র খরাতীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭টি সিম কার্ড, দুটি ল্যাপটপ এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে সমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের বাড়ি থেকে বিকাশ ম্যানেজার প্রদীপ হালদারকে আটক করা হয়।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হিলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, আটক দুজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অনলাইন জুয়ামঠবাড়িয়াগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে