Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

নির্বাচনের আগে ব্রাজিলে অনলাইন জুয়া নিষিদ্ধ করলেন লুলা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭
নির্বাচনের আগে ব্রাজিলে অনলাইন জুয়া নিষিদ্ধ করলেন লুলা

লুলা দা সিলভা। ছবি: রয়টার্স

ব্রাজিলে অনলাইন জুয়া নিষিদ্ধ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের মাত্র কয়েক দিন আগে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল শুক্রবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট লুলা।

নতুন আদেশে অনলাইন বেটিং ও অনলাইন ক্যাসিনো নিষিদ্ধ করা হয়েছে। তবে সিদ্ধান্তটি স্থায়ী করতে ১২০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।

ব্রাজিলে অনলাইন জুয়ার বৈধতা দেওয়া হয়েছিল ২০১৮ সালে। এরপর দেশটিতে অনলাইন বেটিংয়ের জনপ্রিয়তা বাড়ে দ্রুত। একই সঙ্গে আসক্তির কারণে উঠেছে বহু পরিবারের আয় ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও।

লুলা অনলাইন জুয়াকে ‘ক্যানসার’ হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষ্য, ‘হয় আমরা এই টিউমার সরাব, নয়তো এটি আমাদের মেরে ফেলবে।’

লুলা জানিয়েছেন, অনলাইন জুয়ার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন। কেউ কেউ জুয়ার আসক্তির কারণে ঘরের সবকিছু বিক্রি করে দিয়েছেন।

অনলাইন জুয়া নিষিদ্ধের সিদ্ধান্তটি এসেছে আগামী ৪ অক্টোবরের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন আগে। এই নির্বাচনে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮০ বছর বয়সী লুলা।

তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের একজন সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো। সর্বশেষ জরিপগুলোয় লুলা ও ফ্লাভিওর মধ্যে উঠে এসেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র।

লুলা জানিয়েছেন, অনলাইন বেটিংয়ের আইনি কাঠামো তৈরি হয়েছিল সাবেক প্রেসিডেন্ট মিশেল তেমারের আমলে। তার অভিযোগ, বলসোনারোর শাসনামলে এই খাত কোনো নিয়ন্ত্রণ ছাড়াই বড় হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বক্তব্যে লুলা আরও বলেছেন, শিশু ও কিশোরদের অনলাইন বেটিংয়ে প্রবেশ ঠেকাতেও পর্যাপ্ত বিধিনিষেধ ছিল না। তার ভাষ্য, জনগণের জীবনমানের ক্ষতি করে বেটিং কোম্পানিগুলোকে মুনাফা করতে দেওয়া হবে না।

অনলাইন বেটিং নিষিদ্ধের পাশাপাশি ওই বিলে তিনি নির্দিষ্ট ফলের ওপর বাজি ধরে অর্থ জেতার মতো জুয়াতেও শাস্তির বিধান রেখেছেন।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও তিনি অনলাইন বেটিং শিল্পের সমালোচনা করেছেন। তখন তিনি অভিযোগ করেন, অনলাইন জুয়া ‘আসক্তিকে মুনাফায় পরিণত করছে’।

তবে লুলার সিদ্ধান্তের সমালোচনা করেছেন ফ্লাভিও বলসোনারো। গতকাল শুক্রবার রিও ডি জেনেইরোর এক নির্বাচনী সমাবেশে তিনি এ পদক্ষেপকে জনতুষ্টিবাদী, ভণ্ডামিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

সূত্র : বিবিসি

ব্রাজিলঅনলাইন জুয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি