Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুর

অনলাইন জুয়ায় প্রবাসী স্বামীর ঋণ, হতাশায় গৃহবধূর আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ২০:২৪
অনলাইন জুয়ায় প্রবাসী স্বামীর ঋণ, হতাশায় গৃহবধূর আত্মহত্যা

ছবি: আগামীর সময়

একদিকে অনলাইন জুয়ায় আসক্ত প্রবাসী স্বামীর ঋণের চাপ, অপরদিকে হতাশা। এভাবেই জামালপুরের সরিষাবাড়ীতে আমিনা বেগম (৩২) নামের দুই সন্তানের এক জননী আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিয়েছেন।

শুক্রবার (৮ মে) বিকেলে সরিষাবাড়ি থানার ওসি ইকবাল হোসেন নিশ্চিত করেছেন মৃত্যুর বিষয়টি। এর আগে বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে ঘটে এই ঘটনা।

নিহত আমিনা বেগম গ্রামের সৌদি প্রবাসী শিপন মিয়ার স্ত্রী এবং সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন ভাঙ্গাবাড়ি এলাকার আব্দুল হাকিমের মেয়ে।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনা বেগমের স্বামী শিপন ৫ বছর ধরে থাকেন সৌদি আরব। বিদেশ যাওয়ার সময় তিনি ঋণ করেন বেশ কিছু টাকা। এর মধ্যে জড়িয়ে পড়েন অনলাইন জুয়ায়। জুয়ায় আসক্ত হওয়ায় তিনি সৌদি আরব থেকে বাড়িতে টাকাও পাঠাতেন না। এতে এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধে হিমশিম খাচ্ছিলেন আমিনা। টাকা পাঠাতে না পারা এবং কিস্তির চাপ নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই মুঠোফোনে কলহ হত তার। বৃহস্পতিবার আমিনা ও তার সন্তানরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাতের কোনও এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আমিনা বেগম তীব্র মানসিক যন্ত্রণা ও ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা এলাকাবাসীর।

নিহতের পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে সাফিয়া আক্তারের মতে, ​আনুমানিক রাত দুইটার দিকে আমি উঠে দেখি মা বিছানায় নেই। পরে পাশের রুমে গিয়ে মাকে ঝুলন্ত অবস্থায় দেখি। আমি চিৎকার শুরু করলে ছুটে আসে দাদা-দাদি ও প্রতিবেশীরা।

এ তথ্য নিশ্চিত করলেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন। জানালেন, ​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে মর্গে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে নিশ্চিত করেন তিনি।

জামালপুরঅনলাইন জুয়াআত্মহত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী