অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রদল নেতা
নেত্রকোনায় অনলাইন জুয়া খেলার অভিযোগে মুজাহিদুল হক তাকিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তিনি নেত্রকোনার এন আকন্দ কামিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে নেত্রকোনার বাইপাস সড়ক এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় অনলাইন জুয়া খেলার অভিযোগে মুজাহিদুল হক তাকিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিকালে অনলাইন জুয়া আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মুজাহিদুল হক তাকি নেত্রকোনা সদর উপজেলার কুনিয়া গ্রামের মো. মনজুরুল হকের ছেলে। তিনি এন আকন্দ কামিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্বে রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলা অবস্থায় মুজাহিদুল হক তাকি নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকালে অনলাইন জুয়া আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’



