Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

স্মৃতিকাতর স্কালোনি

ফাহিম মাশরুর
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩
স্মৃতিকাতর স্কালোনি

জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে মেসির সব অর্জনের সাক্ষী কোচ লিওনেল স্কালোনি। বিদায়বেলায় মেসির প্রশংসায় পঞ্চমুখ আর্জেন্টিনা কোচ। স্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচটিকে মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি রাজকীয় উদ্‌যাপন হিসেবে দেখছেন তিনি। একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, তাদের এই দল নতুন যুগেও সফলতার ধারা অব্যাহত রাখবে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘মেসি ফুটবলের জন্য এমন কিছু রেখে যাচ্ছে, যা তুলনাহীন। আমাদের খেলা চালিয়ে যেতে হবে, কিন্তু মাঠে তাকে পাওয়ার অনুভূতিটা ছিল সম্পূর্ণ আলাদা। ফুটবল মাঠে সে যা ফুটিয়ে তুলতে পারে, সেটি আর অন্য কারও মধ্যে দেখিনি। আর ঠিক এই জিনিসটিই আমরা সবচেয়ে বেশি মিস করব।’

মেসির রেকর্ডময় আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা স্মরণ করে কোচ আরও যোগ করলেন, ‘আমি এখন স্মৃতিকাতর হয়ে পড়ছি, কারণ সে আর থাকছে না। ফুটবলের জন্য সে এক অবিশ্বাস্য উদাহরণ। অনুশীলনে সবার আগে আসা এবং সবার শেষে যাওয়া, নিজের শরীর ও ফিটনেস নিয়ে সচেতন থাকা এবং প্রতিটি ম্যাচকে যেভাবে সে গুরুত্ব দিয়ে থাকে— সবকিছু অতুলনীয়।’

সতীর্থদের ওপর মেসির প্রভাব সম্পর্কে স্কালোনি বলেছেন, ‘তার খেলা দেখলেই বোঝা যায় সে একজন জাদুকর। তবে এর বাইরেও পর্দার আড়ালে এমন অনেক কিছু রয়েছে, যা শুধুই তার সতীর্থরা দেখতে পায়। সে এমন কিছু রেখে গেছে এবং রেখে যাচ্ছে, স্রেফ এ কারণেই মেসি হতে পারে সেরা উদাহরণ। তার সামনে আর একটি আন্তর্জাতিক ম্যাচ বাকি আছে। সে সত্যিই তুলনাহীন।’

এদিকে আর্জেন্টিনার অনলাইন পত্রিকা সি৫এন-এর সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে বেনিন ডিফেন্ডার মোহামেদ তিয়ানি বলেছেন, ‘মেসিই বিশ্বের সেরা। এতে কোনো সন্দেহই নেই।’

মেসিকে আটকাতে কোনো পরিকল্পনা নেই তিয়ানিদের, ‘আমাদের মেসিকে আটকানোর আসলে কোনো পরিকল্পনা নেই। আমরা ম্যাচটি উপভোগ করব। আমাদের শুধু ম্যাচটি উপভোগ করতে হবে, এই তো।’

জার্সিলিওনেল মেসিআর্জেন্টিনার জার্সিকোচ লিওনেল স্কালোনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি