ফুটবল বিশ্বকাপ, ক্লাব মৌসুম কিংবা প্রিয় দলের খেলা— জার্সি আবেগের অংশ। তাই অনেকেই দামি অরিজিনাল বা রেপ্লিকা জার্সি সংগ্রহ করেন। কিন্তু সঠিকভাবে পরিষ্কার না করলে কাপড়ের মান নষ্ট হওয়া, রঙ ফিকে হয়ে যাওয়া কিংবা নাম-নাম্বারের প্রিন্ট ওঠার মতো সমস্যা দেখা দেয়। তাই জার্সি ধোয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি। লেবেলে নজর: জার্সি ধোয়ার আগে ভেতরে থাকা কেয়ার লেবেলটি দেখে নিন। কোন তাপমাত্রার পানিতে ধোয়া যাবে, মেশিনে ধোয়া কিংবা ইস্ত্রি করা যাবে কি না, এসব নির্দেশনা সেখানে দেওয়া থাকে।উল্টো সমাধান: প্রিন্ট,...