Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

বিশ্বকাপের আগে বদলে গেল হাইতির জার্সি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৬:৫৬
বিশ্বকাপের আগে বদলে গেল হাইতির জার্সি

সংগৃহীত ছবি

দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছেন তারা। অনেক দিন আগেই নিজেদের বিশ্বকাপ জার্সি প্রকাশ করেছিল হাইতি। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে ফিফার নির্দেশে বদলে যাচ্ছে হাইতির জার্সি।

কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল ফিফা? ফিফা বলছে, হাইতির জার্সিতে আঁকা একটি যুদ্ধের দৃশ্য ফিফার নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই সেই নকশা পরিবর্তন করতে বলা হয়েছে।

বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচে হাইতির খেলোয়াড়রা যে জার্সি পরেছিলেন, তাতে ১৮০৩ সালের ঐতিহাসিক ‘ব্যাটল অব ভার্তিয়ের’–এর একটি চিত্র ছিল। ফরাসি ঔপনিবেশিক বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধেই হাইতি স্বাধীনতা লাভ করে। জার্সিতে সেই দৃশ্যের পাশাপাশি দেশের পতাকাও সংযুক্ত ছিল।

ফিফার সরঞ্জামবিষয়ক বিধিমালায় জার্সি বা অন্য কোনো ক্রীড়া সরঞ্জামে ‘রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা কিংবা স্লোগান’ ব্যবহারের অনুমতি নেই। আর এতেই বাঁধে বিপত্তি।

শেষ মুহূর্তে হাইতিকে তাদের জার্সির নকশা পরিবর্তন করতে বলেছে ফিফা। ফিফার এমন নির্দেশের পর এক বিবৃতিতে কলম্বিয়ার ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান সায়েতা জানিয়েছে, তাদের মূল নকশাটি ছিল ‘হাইতির ভবিষ্যৎ গঠনে প্রতিদিন অবদান রাখা নারী-পুরুষের প্রতি শ্রদ্ধা জানানো।’ তাদের মতে, ফিফা মনে করেছে, নকশার কিছু দৃশ্যমান উপাদান তাদের সরঞ্জামবিষয়ক বিধিমালার আলোকে ভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে। সে কারণে শেষ পর্যন্ত সংস্থাটি নকশায় পরিবর্তন আনার অনুরোধ জানিয়েছে।

সায়েতা আরও জানিয়েছে, ‘যদিও ফিফার এই ব্যাখ্যা আমাদের মূল উদ্দেশ্যের সঙ্গে পুরোপুরি মিল ছিল না, তবু আমরা প্রক্রিয়াটিকে সম্মান জানিয়েছি এবং ফিফা যে চূড়ান্ত নির্দেশনা দিয়েছে, সে অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন বাস্তবায়ন করেছি।’

১৪ জুন ম্যাসাচুসেটসের ফক্সবরোর বোস্টন স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ক্যারিবীয় দেশটির এবারের বিশ্বকাপ অভিযান। ‘সি’ গ্রুপে হাইতির অন্য দুই প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আফ্রিকার দেশ মরক্কো।

এর আগে মাত্র একবার বিশ্বকাপে খেলেছিল হাইতি। ১৯৭৪ সালে অনুষ্ঠিত সেই আসরে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হেরেছিল তারা। শুধু তাই নয়, তিন ম্যাচে মোট ১৪ গোল হজম করে বিদায় নিতে হয়েছিল ক্যারিবীয় দলটিকে।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬হাইতিজার্সি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও