Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

প্রতি ম্যাচে ‍দুই-তিন’শ জার্সি লাগে মেসির!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ২২:০৬
প্রতি ম্যাচে ‍দুই-তিন’শ জার্সি লাগে মেসির!

মাঠে প্রচুর লাথি-গুঁতো মারলেও ম্যাচ শেষে কেপ ভার্দের খেলোয়াড়রা সারি করে দাঁড়িয়ে গেলেন লিওনেল মেসির জার্সি নিতে। এ নিয়ে একটু মজা করার পর আর্জেন্টাইন অধিনায়ক তাদের হাতে তুলে দিয়েছেন নিজের স্মারক জার্সি।

আর্জেন্টিনার প্রতিটি ম্যাচেই ভক্তকূলকে দিতে হয় তার ১০ নম্বর জার্সিটি। সেটা কী পরিমাণ দিতে হয়, তার কোনো ধারণাই নেই সাধারণ মানুষের! আর্জেন্টিনার মাঠে খেলা হলে শত শত জার্সি বিলি করতে হয় মেসিকে। বিশ্বকাপ মাঠেও সংখ্যাটা প্রায় একইরকম। প্রতি ম্যাচে নাকি কয়েকশ ১০ নম্বর জার্সি তৈরি থাকে ভক্তদের দেওয়ার জন্য।

দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের দেওয়া তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের জন্য মেসির বিখ্যাত ‘১০ নম্বর’ জার্সি প্রস্তুত করে রাখা হয় কয়েকশ। এগুলো বিভিন্ন খেলোয়াড়, প্রতিপক্ষ, কোচ, দলীয় স্টাফ, ভক্ত, করপোরেট স্পন্সর ও বিভিন্ন দাতব্য সংস্থাকে উপহার দেওয়া হয়।

সর্বশেষ কোপা আমেরিকা জেতার পর এমিলিয়ানোও মেসির একটি স্মারক জার্সি চেয়ে নিয়েছিলেন। ইংল্যান্ডের বাড়িতে এটি সংরক্ষণে রেখেছেন তিনি। মেসির জার্সি নিয়ে এই গোলরক্ষক বলেছেন, ‘আমি যখন জাতীয় দলে যোগ দিই তখন কিটম্যানকে জিজ্ঞাসা করেছিলাম, প্রতি ম্যাচে কতটা জার্সি দেন। তিনি বলেছিলেন মেসির জন্য প্রতি ম্যাচে ২০০ থেকে ৩০০ জার্সি তৈরি করা হয়।’

পেশাদার ফুটবলের নিয়ম হলো, একজন খেলোয়াড়ের জন্য প্রতি ম্যাচে তিনটি জার্সি প্রস্তুত রাখা। একটি প্রথমার্ধে, আরেকটি দ্বিতীয়ার্ধে, অন্যটি বাড়তি রাখা হয়। কিন্তু মেসির বেলায়, তৈরি রাখতে হয় শত শত জার্সি আর এটাই প্রমাণ করে সারা বিশ্বে আর্জেন্টাইন জাদুকরের জনপ্রিয়তা।

খেলাফুটবললিওনেল মেসিবিশ্বকাপ ২০২৬জার্সিআর্জেন্টিনা ফুটবল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise