Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

পোষা বিড়ালও আর্জেন্টিনা-ব্রাজিল

ইফরাজ নুর, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৫১
পোষা বিড়ালও আর্জেন্টিনা-ব্রাজিল

ছবি: আগামীর সময়

মেসি নাকি নেইমার? বিশ্বকাপ ফুটবলের এই চিরন্তন বিতর্ক এবার মানুষের ড্রয়িংরুম পেরিয়ে পৌঁছে গেছে ঘরের আদুরে পোষ্য প্রাণীদের গায়েও। নিজের পছন্দের দলের জার্সির সঙ্গে মিলিয়ে পশুপ্রেমীরা প্রিয় কুকুর কিংবা বিড়ালের জন্য একই জার্সি কিনছে। ফুটবল উৎসবের সঙ্গী করতে পোষা প্রাণীদের গায়ের মাপ অনুযায়ী অনলাইন ও পেট শপগুলোতে বিক্রি হচ্ছে এই খুদে ফুটবল জার্সি। ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন দেশের জার্সি। বরাবরের মতোই আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। প্রিয় দলের খেলা দেখার সময় একই জার্সি পরে টিভি স্ক্রিনের সামনে আদরের পোষা প্রাণীকে নিয়ে বসতে চান মনিবরা।

ফুটবলপ্রেমী সুমন নিজের পোষা কুকুরের সামনে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই জার্সি রেখেছিলেন। বুদ্ধিমান পোষ্যটি সেখান থেকে ব্রাজিলের জার্সি বেছে নিলে সুমন হাসিমুখে সেটি কিনে নেন।

অন্যদিকে, ঘরে দুই দলের সমর্থক থাকার কথা বলছিলেন সাবরিনা সাবু । তিনি জানান, ‘বিড়াল পোষা আমার শখ। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু আমার হাসবেন্ড আরমান ব্রাজিলের ভক্ত। তাই ঘরে থাকা দুটি বিড়ালের একটি আর্জেন্টিনার এবং অন্যটিকে ব্রাজিলের জার্সি কিনে দিয়েছি। এবার একসাথে টিভির পর্দায় প্রিয় দলের খেলা দেখবো।’

ফাহাদ বিন বখতিয়ার নামের আরেকজন জানাচ্ছিলেন, ‘আমি আমার প্রিয় দলের জার্সি পরবো, কিন্তু আমার আদরের বিড়ালটি পরতে পারবে না তা কীভাবে হয়। আমি যে দল করি, তাকেও একই দলের জার্সি পরাবো।’

চট্টগ্রামের পেট শপগুলো চাহিদা অনুযায়ী বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের জার্সি রেখেছে। নগরীর ‘পেট সিটি সিটিজি’র মালিক ফারজানা হোসাইন বলেছেন, ‘আমরা ১২০টি বিড়ালের জার্সি এনেছিলাম, বিক্রি প্রায় শেষ। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই দারুণ সাড়া মিলছে। বরাবরের মতোই ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সির চাহিদা বেশি।’

ছোট, মাঝারি ও বড় সাইজের জার্সি আছে শপে। এক ঘরে দুটি বিড়াল থাকলে দুই প্রতিদ্বন্দ্বী দলের জার্সিও কিনছেন অনেকে। ২০০ থেকে ৩০০ টাকার মধ্যেই এই জার্সিগুলো পাওয়া যাচ্ছে। জানাচ্ছিলেন পেট সেন্ট্রাল শপের স্বত্বাধিকারী মিনহাজুল ইসলাম সুমন।

করোনার সময়ের পর থেকেই চট্টগ্রামে পেট শপগুলোর ব্যাপক বিস্তার ঘটেছে। পশুপ্রেমীরা তাদের প্রিয় পোষ্যকে ভালো ও সুস্থ রাখতে কোনো কমতি রাখছে না। সে বিষয়টি মাথায় রেখে চট্টগ্রামে বর্তমানে গড়ে উঠেছে ১৫ থেকে ২০টি আধুনিক পেট শপ। পেট ফিড, লিটার, ক্যারিয়ার ব্যাগ, খেলনা, হাউস ও বিছানা থেকে শুরু করে রয়েছে গ্রুমিংয়ের যাবতীয় সামগ্রী। শ্যাম্পু, সাবান, আই-ইয়ার-নোজ কেয়ার প্রোডাক্ট, ওয়াইপস, ডায়াপার, চিরুনি, টুথপেস্ট এমনকি কলার বেল্ট এবং মেল-ফিমেল ড্রেস—নখ থেকে চুল, বাদ যাচ্ছে না কিছুই। দেশি-বিদেশি নানান ব্র্যান্ডের ১০০-রও বেশি রকমের পণ্য পাওয়া যায় শপগুলোতে।

পোষা বিড়ালজার্সিবিশ্বকাপ ফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে