Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

পুরুষের ছদ্মবেশ, আঘাতের পরও অদম্য হাশিমি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০
পুরুষের ছদ্মবেশ, আঘাতের পরও অদম্য হাশিমি

তার রক্তেই সাইক্লিং। বড় বোন ইউলদুজও আন্তর্জাতিক সাইক্লিস্ট। বোনকে দেখে ১৫ বছর বয়সে সাইক্লিংয়ে এলেও পথটা সহজ ছিল না আফগান তরুণী ফারিবা হাশিমির জন্য।

সাইক্লিংকে পেশা হিসেবে বেছে নিতে একসময় পুরুষের ছদ্মবেশ নিতে হয়েছে। ছুড়ে মারা পাথরের আঘাত থেকে বাঁচাতে হয়েছে নিজেকে। শেষ পর্যন্ত ছাড়তে হয়েছে জন্মভূমিও। সেই ২৩ বছর বয়সী ফারিবা হাশিমি এশিয়ান গেমসের নারীদের ইনডিভিজুয়াল টাইম ট্রায়ালে হলেন সপ্তম। সেরা তিনে হয়তো থাকা হয়নি, কিন্তু তার এ পর্যন্ত আসাটাও কম সাফল্যের নয়।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর ফারিবা বাধ্য হয়ে দেশ ছেড়ে ইতালিতে পাড়ি জমান। এখন বসবাস করছেন ইতালিতেই। ফারিবা হাশিমি বললেন, ‘আমার কাছে এটি শুধু আমার পারফরম্যান্সের ব্যাপার না। বরং দেশের মানুষকে এটি দেখানো যে, এ পরিস্থিতিতেও একজন নারী পিছিয়ে নেই। আমরা এখনো বেঁচে আছি আর লড়াই চালিয়ে যাচ্ছি। আশা করি, পরিস্থিতির পরিবর্তন হবে, যেন পরবর্তী প্রজন্ম দেশের ভেতরে থেকেই এশিয়ান গেমসে প্রতিযোগিতা করার, বিশ্বকে জানার এবং পদক জয়ের সুযোগ পায়।’

১৫ বছর বয়সে ফারিবা তার বোন ইউলদুজকে অনুসরণ করে সাইক্লিংয়ে আসেন। তবে তাদের নিজ প্রদেশ ফারিয়াবে সাইক্লিং করা ছিল ভীষণ বিপদের। এজন্য ছেলের ছদ্মবেশ নেওয়ার কথা বললেন হাশিমি, ‘অনুশীলনে যেতে আমি সবসময় পুরুষের পোশাক পরতাম। দুই বা তিনটি মাস্ক ব্যবহার করতাম, যেন কেউ আমাকে চিনতে না পারে বা আক্রমণ না করে। তারা আমাকে চিনে ফেলবে— এ ভয়ে আমি আতঙ্কে থাকতাম। কখনো কেউ চিনে ফেললে আমার মাথা লক্ষ্য করে বড় পাথর ছুড়ে মারা হতো। মানুষ পানির বোতল মারত। আক্রমণাত্মক আচরণ ও হিংস্রতায় তারা আমাকে ঘরে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করত। আমার খুব কঠিন সময় কেটেছে, তবে আমি বলছি না আমার দেশের মানুষ খারাপ। আমাদের দেশটি সুন্দর, কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা।’

ছদ্মবেশসাইক্লিংসাইক্লিস্টফারিবা হাশিমি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির