তার
রক্তেই সাইক্লিং। বড় বোন ইউলদুজও
আন্তর্জাতিক সাইক্লিস্ট। বোনকে দেখে ১৫ বছর
বয়সে সাইক্লিংয়ে এলেও পথটা সহজ
ছিল না আফগান তরুণী
ফারিবা হাশিমির জন্য।
সাইক্লিংকে
পেশা হিসেবে বেছে নিতে একসময়
পুরুষের ছদ্মবেশ নিতে হয়েছে। ছুড়ে
মারা পাথরের আঘাত থেকে বাঁচাতে
হয়েছে নিজেকে। শেষ পর্যন্ত ছাড়তে
হয়েছে জন্মভূমিও। সেই ২৩ বছর
বয়সী ফারিবা হাশিমি এশিয়ান গেমসের নারীদের ইনডিভিজুয়াল টাইম ট্রায়ালে হলেন
সপ্তম। সেরা তিনে হয়তো
থাকা হয়নি, কিন্তু তার এ পর্যন্ত
আসাটাও কম সাফল্যের নয়।
২০২১
সালে তালেবান আফ...