Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

একইদিনে ভারতের তিন শিরোপা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২
একইদিনে ভারতের তিন শিরোপা

সংগৃহীত ছবি

দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনে ভারতের আধিপত্য নতুন কিছু নয়। ক্রিকেট-ফুটবল থেকে শুরু করে হকি, সবখানেই তাদের সাফল্য ঈর্ষণীয়। তারই প্রমাণ মিলল গতকাল। তাও একটি নয়, বরং তিনটি শিরোপা জয়ের মধ্য দিয়ে—নারী ক্রিকেট এশিয়া কাপ এবং অনূর্ধ্ব-২০ পুরুষ ও নারী এশিয়া কাপ হকি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে গত আসরের হারের জবাব দিয়েছে ভারত। টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে ভারত। শেফালি ভার্মা ৩৯ বলে ৬৮ ও স্মৃতি মান্ধানা ৩৯ বলে ৫৯ রান করেন। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১২৯ রান। শেফালি ২৪ বলে ফিফটি পূর্ণ করেন, যা নারী এশিয়া কাপের ইতিহাসে দ্রুততম অর্ধশতক।

জবাবে শ্রীলঙ্কা ২০ ওভারে ১১১ রানে অলআউট হয়। ভারতের হয়ে শ্রী চরানি ৪ উইকেট নেন। ফলে ৭২ রানের জয় পায় ভারত। ২০২৪ সালের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ভারত। এবার সেই শ্রীলঙ্কাকেই হারিয়ে এশিয়ার মুকুট ফিরে পেল হারমানপ্রিত কৌরের দল।

একইদিনে চীনের মোচি ট্রেনিং বেসে জুনিয়র এশিয়া কাপ হকির পুরুষ বিভাগের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪–১ গোলে হারিয়েছে ভারত। অজিত যাদব নবম মিনিটে গোল করে এগিয়ে দেন দলকে। এরপর অধিনায়ক অনমোল এক্কা, প্রভদীপ সিং ও আশু মৌরিয়া গোল করেন। দক্ষিণ কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন লি মিনহিয়ক।

এই জয়ে ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ এশিয়া কাপ জিতল ভারত। টানা চতুর্থবারের মতো শিরোপা জিতে প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য আরও বাড়িয়েছে তারা। পাশাপাশি জুনিয়র বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে ভারত।

এর আগে একই ভেন্যুতে নারী জুনিয়র এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক চীনকে ১–০ গোলে হারায় ভারত। ১৭তম মিনিটে সানিকা চন্দ্রকান্ত মানের গোলই গড়ে দেয় পার্থক্য। এরপর চীনের আক্রমণ সামলে জয় নিশ্চিত করে ভারতীয় মেয়েরা।

এই জয়ে টানা তৃতীয়বার নারী জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারত। ২০২৩ ও ২০২৪ সালের পর ২০২৬ সালেও শিরোপা ধরে রাখল তারা।

একই দিনে ক্রিকেটে অষ্টম এশিয়া কাপ এবং হকিতে দুই জুনিয়র শিরোপা—ভারতের ক্রীড়াঙ্গনে তাই ১৩ সেপ্টেম্বর দিনটি হয়ে থাকবে স্মরণীয় এক দিন।

ভারতের তিন শিরোপা জয়নারী এশিয়া কাপ ২০২৬জুনিয়র হকি এশিয়া কাপভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী