মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

জার্মান ফুটবলার আলেক্সান্ডার জভেরেভ
৬ নম্বর বাছাই টেলর ফ্রিৎজকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন আলেক্সান্ডার জভেরেভ।
কোর্ট ওয়ানে ৬-৪, ৬-৪, ৬-২ ব্যবধানে সরাসরি সেটে ম্যাচ জেতেন তিনি। শুরু থেকেই সার্ভে দাপট দেখান দ্বিতীয় বাছাই এ জার্মান তারকা।
তিন সেটেই একচেটিয়া আধিপত্য দেখিয়ে ১ ঘণ্টা ৫৯ মিনিটে ম্যাচ শেষ করেন জভেরেভ।
গত মাসে রোলাঁ গারোঁয় প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের পর দুর্দান্ত ফর্মে থাকা জভেরেভ এবার চারটি গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে উঠলেন।
তিনি ছুঁয়েছেন সিনার, জকোভিচ, আলকারাজ ও চিলিচের রেকর্ড। শুক্রবার সেমিফাইনালে তার প্রতিপক্ষ ব্রিটিশ ওয়াইল্ডকার্ড আর্থার ফেরি।




