Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হকি

যুব এশিয়া কাপ হকিতে বাংলাদেশের বড় জয়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯
যুব এশিয়া কাপ হকিতে বাংলাদেশের বড় জয়

চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি শহরে চলমান অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ নারী হকি দল। টুর্নামেন্টে নিজেদের দুর্দান্ত ফর্মের ধারা অব্যাহত রেখে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী হংকং চায়নাকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে বাংলাদেশের মেয়েরা চ্যালেঞ্জার্স গ্রুপে টানা চার ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল।

মোকির মরিন দাওয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আগ্রাসী হকি খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণ শানিয়ে হংকংয়ের রক্ষণভাগকে শুরু থেকেই চাপে রাখে তারা। ম্যাচের নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক রিভার্স হিটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন দলের অধিনায়ক শারিকা রিমন।

আরও পড়ুন

এমবাপ্পের রেকর্ডের রাতে রিয়ালের দুর্দান্ত জয়

০৯ সেপ্টেম্বর ২০২৬

প্রথমার্ধেই বাঘিনীরা মেতে ওঠে ফিল্ড গোলের উৎসবে। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার চমৎকার এক ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর আক্রমণের ধার বজায় রেখে ২৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন কণা আক্তার। ৩-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে বাংলার মেয়েরা। ৩১ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন মোসাম্মত লিমা। এর ঠিক দুই মিনিট পর, ৩৩ মিনিটে আইরিন রিয়া নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করে জয় নিশ্চিত করেন। ম্যাচের ৪৮ মিনিটে হংকংয়ের জালে নিজের দ্বিতীয় গোলটি করে শেষ পেরেক ঠুকে দেন মোসাম্মত লিমা।

বিদেশের মাটিতে ৬-০ গোলের এই বিশাল ব্যবধানের জয় দেশের নারী হকির ইতিহাসে এক নতুন মাইলফলক হয়ে রইল। পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে টানা চার ম্যাচ জেতায় বাংলাদেশ হকি ফেডারেশনসহ দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ দলটিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

যুব এশিয়া কাপ হকিবাংলাদেশ নারী হকি দলঅনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    advertiseadvertise