Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

দায়িত্বশীল বাবার সেঞ্চুরি উপহার

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪০
শেয়ার করুন:
দায়িত্বশীল বাবার সেঞ্চুরি উপহার

সংগৃহীত ছবি

লিটন কুমার দাসের ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে দেখা যাবে, একমাত্র কন্যার সঙ্গে তার বেশ কিছু ছবি। মেয়ের জন্মদিনে লিটন পাশে থাকতে না পারার অপরাধবোধ থেকে লিখেছেন, ‘তোমার বিশেষ দিনে তোমার পাশে থাকতে পারছি না বলে আমি দুঃখিত। তবে আমি আশা করি তুমি জানো, বাবা তোমাকে কতটা ভালোবাসে।’

অনেকদূর থেকে মেয়ে আনায়রার জন্য লিটন যে উপহারটা পাঠিয়েছেন, সেই উপহারের ভাগ পেয়েছে বাংলাদেশও। আগের দিন ৯২ রানে অপরাজিত থাকা লিটন তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি, চলতি বছরের তৃতীয়। সেঞ্চুরি করে পকেট থেকে ভাঁজ করা কাগজ খুলে দেখিয়েছেন, তাতে লেখা— ‘শুভ জন্মদিন রাজকন্যা, এই সেঞ্চুরি তোমার জন্য।’

বাবা হিসেবে লিটন যতটা দায়িত্বশীল হয়ে উঠেছেন সময়ের সঙ্গে সঙ্গে, ব্যাটার হিসেবেও হয়ে উঠেছেন আগের চেয়ে অনেক বেশি ধারাবাহিক। একটা সময় তার ক্যারিয়ার ছিল শরতের আকাশের মতো, এই মেঘ এই বৃষ্টি। বিশেষ করে ওয়ানডেতে ২০২৩-২৪ মৌসুমটা লিটন যেন রান করতেই ভুলে গিয়েছিলেন। টি-টোয়েন্টি এবং ওয়ানডের অধিনায়কত্ব তাকে দায়িত্বশীল করেছে, যার প্রমাণটা দেখা গেছে টেস্ট ব্যাটিংয়ে। অস্ট্রেলিয়া সফরের দুঃস্বপ্ন বাদ দিলে এ বছর টেস্টে বেশ ভালো সময় কেটেছে লিটনের। এই মুহূর্তে আছেন ২০২৬ সালের রান সংগ্রাহকদের তালিকার তিনে, হ্যারি ব্রুক-জো রুটের মতো ব্যাটারদের ওপর। বছরে তিনটি সেঞ্চুরি, এখন পর্যন্ত এ বছরে তিন সেঞ্চুরি আছে শুধু শ্রীলঙ্কার সোনেল দীনুশার। আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ৯ ডিসমিসাল, একই টেস্টে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি। সিলেটে পাকিস্তানের বিপক্ষেও সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি। এরপর দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি। লিটনের ব্যাটে চড়ে বাংলাদেশও পেয়েছে সাফল্যের দিশা। ওয়ান্ডারার্সে সবশেষ তিন টেস্টে সফরকারী দল কোনো ইনিংসেই ৪০০ রান করতে পারেনি, ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে আসা ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৪০০ রান এবং সেই টেস্টটা তারা জিতেছিল। লিটনের ১২০ রানের ইনিংস বাংলাদেশকে পৌঁছে দিয়েছে সেই ৪০০ রানের জাদুকরী মঞ্চে, এখন বাকি কাজটা করতে পারলে হয়তো ডারউইনের মতো অসাধ্য কিছু হয়েও যেতে পারে ওয়ান্ডারার্সে।

যখন ব্যাট করতে নামলেন, তখন কাগিসো রাবাদা হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে। আগের দুটি ডেলিভারিতে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম বিদায় নিয়েছেন। বাংলাদেশের ৫টি উইকেটই নিয়েছেন রাবাদা, লিটন নামলেন তার হ্যাটট্রিক রুখতে। ১৪৪ কিলোমিটার গতির বলটা পয়েন্টে ঠেললেন। তিন নম্বর বলটায় ডাবলস নিলেন, খুললেন রানের খাতা। তারপর একটু একটু করে হৃদয়ের সঙ্গে জুড়লেন ২০৬ রানের জুটি। প্রথম দিনের শেষ বলে হৃদয় আউট হওয়ার মাধ্যমে যে জুটির অবসান। অন্যপাশ থেকে লিটন বলেছিলেন, হৃদয় যেন সিঙ্গেল নিয়ে স্ট্রাইকটা তাকে দেন। হৃদয় ক্র্যাম্পের জন্য ১ রান নিতে চাচ্ছিলেন না।

ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছাতে ছক্কা মেরেছিলেন বীরেন্দের শেবাগ, পরে বলেছিলেন টেনশনটা নাকি তার সহ্য হচ্ছিল না। লিটনও ৯৮ থেকে ছক্কা মেরে পৌঁছালেন সেঞ্চুরিতে। ইয়ানসেনের ওভারের প্রথম চারটি বলে রান নিলেন না, পঞ্চম বলটি একটু শর্ট অফ লেন্থে পেয়ে পুল করে সীমানার ওপারে পাঠালেন। এরপরই পকেট থেকে ভাঁজ করা কাগজ বের করে দেখালেন ক্যামেরায়, মেয়ের জন্য বাবার বার্তা।

আউট হওয়ার ধরনে একটু তাড়াহুড়োর ছাপ, হয়তো টেলএন্ডারদের নিয়ে লড়াই করতে করতে ক্লান্ত হয়েই ভুল শটে বিদায় নিলেন অষ্টম ব্যাটার হিসেবে। নামের পাশে ১২০ রানের ইনিংস, দক্ষিণ আফ্রিকায় প্রথম সেঞ্চুরি। মেয়ের জন্য বাবা লিটন দাসের উপহার, যে উপহারের ভাগ পেল বাংলাদেশও।

লিটন কুমার দাসইনস্টাগ্রাম প্রোফাইল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য