লিটন কুমার দাসের ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে দেখা যাবে, একমাত্র
কন্যার সঙ্গে তার বেশ কিছু ছবি। মেয়ের জন্মদিনে লিটন পাশে থাকতে না পারার অপরাধবোধ
থেকে লিখেছেন, ‘তোমার বিশেষ দিনে তোমার পাশে থাকতে পারছি না বলে আমি দুঃখিত। তবে আমি
আশা করি তুমি জানো, বাবা তোমাকে কতটা ভালোবাসে।’
অনেকদূর থেকে মেয়ে আনায়রার জন্য লিটন যে উপহারটা পাঠিয়েছেন, সেই
উপহারের ভাগ পেয়েছে বাংলাদেশও। আগের দিন ৯২ রানে অপরাজিত থাকা লিটন তুলে নিয়েছেন টেস্ট
ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি, চলতি বছরের তৃতীয়। সেঞ্চুরি করে পকেট থেকে ভাঁজ কর...