Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ শেষে মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৩
বিশ্বকাপ শেষে মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর লিওনেল মেসির সঙ্গে হওয়া আবেগঘন কথোপকথন নিয়ে মুখ খুলেছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ম্যাচ শেষে আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ইয়ামালের আলিঙ্গনের দৃশ্যটি ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকের চোখে সেটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার প্রতীকী মুহূর্ত।

টানটান উত্তেজনার ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ১৯ বছর বয়সী ইয়ামালও প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পান। এর মধ্য দিয়ে ফুটবলের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।

অন্যদিকে এই হার দিয়েই মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

ম্যাচ শেষে একদিকে হতাশ মেসি, অন্যদিকে আনন্দে ভাসছিলেন ইয়ামাল। দুই তারকার বিপরীতমুখী আবেগের দৃশ্যটি ম্যাচের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তবে স্পেনের উদযাপনের মধ্যেও ইয়ামাল মাঠে গিয়ে মেসির সঙ্গে কিছু সময় কাটান।

সম্প্রতি দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই মুহূর্তের কথা জানিয়েছেন ইয়ামাল। মেসির সঙ্গে আলিঙ্গনের সময় তিনি আর্জেন্টাইন তারকাকে বলেছিলেন, ‘ফুটবলকে আপনি যা দিয়েছেন তার সবকিছুর জন্য ধন্যবাদ।’

ইয়ামাল জানান, পুরো বিষয়টিই ছিল আন্তরিক। ক্যামেরার সামনে ভালো দেখানোর জন্য তিনি এমন কিছু করেননি, ‘ছবিতে ভালো দেখানোর জন্য আমি কিছু করি না। এটা ভেতর থেকেই এসেছিল।’

লামিন ইয়ামাললিওনেল মেসি২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের