Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

শিরোপা লড়াই

ওয়েস্ট হামের সাহায্য চাইলেন গার্দিওলা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ২০:১৬
ওয়েস্ট হামের সাহায্য চাইলেন গার্দিওলা

সংগৃহীত ছবি

শিরোপা স্বপ্নটা আর নিজেদের হাতে নেই। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে তাই তাকিয়ে থাকতে হবে আর্সেনালের দিকে। প্রিমিয়ার লিগে এই গুরুত্বপূর্ণ সময়ে সিটি কোচ গার্দিওলা এবার প্রকাশ্যেই চেয়ে বসলেন ওয়েস্ট হামের সাহায্য। পেপ আশাবাদী, আর্সেনালের বিপক্ষে ওয়েস্ট হাম দারুণ কিছু করবে।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ব্রেন্টফোর্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান ২ পয়েন্টে নামিয়ে এনেছে সিটি। ৩৫ ম্যাচে ২২ জয় ও ৮ ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটিজেনরা। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

আজ রাত ৯.৩০ মিনিটে ওয়েস্ট হামের মাঠে খেলবে গানার্সরা। এই ম্যাচ জিতলে শিরোপার আরও কাছে পৌঁছে যাবে মিকেল আর্তেতার দল। সিটির শিরোপা লড়াইয়ে ফিরতে এই ম্যাচে আর্সেনালকে হোঁচট খেতেই হবে।

ব্রেন্টফোর্ড ম্যাচের পর সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় ওয়েস্ট হাম সমর্থকদের মতো দুই হাত দিয়ে ক্রস বানিয়ে পেপ বললেন, ‘কাম অন ইউ আইরনস (ওয়েস্ট হামের ডাক নাম)!’ এতেই বুঝতে বাকি থাকে না, আর্সেনালের বিপক্ষে ম্যাচে কার জয় চাইছেন তিনি!

এর আগে অবশ্য আর্সেনালকে প্রশংসায় ভাসান পেপ, ‘আমরা এমন একটা দলের বিপক্ষে লড়াই করছি, যারা কোনো ম্যাচ না হেরেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে। এ ছাড়া মৌসুমের প্রায় পুরোটা সময় ধরে লিগ টেবিলের শীর্ষে আছে। শিরোপা জয়ের সম্ভাবনা এখন আমাদের হাতে নেই। পুরোটা নির্ভর করছে তাদের পয়েন্ট হারানোর ওপর। তবে আমরা যে অবস্থা আসতে পেরেছি এটা আনন্দের ব্যাপার।‘

ম্যানচেস্টার সিটিপেপ গার্দিওলাআর্সেনাল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise