Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

চ্যাম্পিয়নস লিগ

ভালভের্দের হ্যাটট্রিকে উড়ে গেল সিটি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:৫৪
ভালভের্দের হ্যাটট্রিকে উড়ে গেল সিটি

ক্যারিয়ালে প্রথম হ্যাটট্রিক করেছেন ফেদে ভালভের্দে। ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পে ছিলেন না। চোটের জন্য ছিলেন না জুড বেলিংহাম, রোদ্রিগোরাও। তারকারা না থাকায় দলের হাল ধরতে হতো কাউকে না কাউকে। অধিনায়ক হিসেবে হালটা ধরলেন ফেদে ভালভের্দে। তার হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিল রিয়াল।


ভিনিসিয়ুস পেনাল্টি মিস না করলে জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত রিয়ালের। আগামী মঙ্গলবার ফিরতি লেগে ২-০ গোলে হারলেও কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে রিয়াল।


ম্যাচের আগে রিয়াল কোচ আরেবেলোয়া বলেছিলেন,‘আমরা রিয়াল মাদ্রিদ। আমরা কোনো দলকেই ভয় পাই না।’ বার্নাব্যুতেও দেখা গেল কোচের কথার প্রতিফলন। ম্যাচজুড়ে কোণঠাসা হয়েছিল ম্যানচেস্টার সিটি। এতটাই যে ‘গোল মেশিন’ আর্লিং হলান্ডকে তুলে নিতে হয়েছিল পেপ গার্দিওলাকে।


৪০ শতাংশ বল দখলে রেখে পোস্টে ১১টি শট নিয়েছিল রিয়াল, লক্ষ্যে ছিল সাতটি। সিটির ৯ শটের লক্ষ্যে ছিল ৫টি। রিয়াল এগিয়ে যায় ২০তম মিনিটে। থিবো কোর্তোয়া লম্বা করে শট নিয়েছিলেন প্রতিপক্ষের সীমানায়।


সেখানে থাকা নিকো ও’রাইলিকে প্রথম ছোঁয়ায় ফাঁকি দিয়ে বল সামনে বাড়ান ভালভের্দে। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা এগিয়ে এলেও আরেক ছোঁয়ায় তাকে পাশ কাটিয়ে বোকা বানান তিনি। এরপর দূরুহ কোণ থেকে নিখুঁত শটে বল জড়ান জালে। এবারের চ্যাম্পিয়নস লিগে এটিই রিয়াল অধিনায়কের প্রথম গোল।


২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভালভের্দে। ভিনিসিয়ুসের বাড়ানো বল রুবেন দিয়াসের পায়ে লেগে পান ভালভের্দে। উরুগুয়ের এই মিডফিল্ডার বক্সে ঢুকে কোনাকুনি শটে বল পাঠান জালে। ৭ মিনিটের ব্যবধানে দুই গোল পেয়ে জেগে উঠে রিয়াল। ম্যানচেস্টার সিটিকে কোণঠাসা করে ৪২ মিনিটে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন ভালভের্দে।

ডি-বক্সে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের মধ্যে বল হাওয়ায় ভাসিয়ে দেন ব্রাহিম দিয়াস। এক জনের চ্যালেঞ্জ সামলে দারুণ ভলিতে বল জালে পাঠান রিয়াল অধিনায়ক। চ্যাম্পিয়নস লিগে আগের ৭৫ ম্যাচে কেবল তিন গোল ছিল তার। এবার সিটির বিপক্ষে প্রথমার্ধেই করলেন তিন গোল।

রিয়ালের ইতিহাসের প্রথম মিডফিল্ডার হিসেবেই চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করলেন ভালভের্দে। টুর্নামেন্টের আগের সংস্করণ ইউরোপিয়ান কাপে ১৯৬৮ সালে সাইপ্রাসের ক্লাব এইএলের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রিয়ালের পিরি।


ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড ম্যাচ শেষে মুভিস্টারকে তাই সতীর্থ ভালভার্দের প্রশংসায় বলেছেন,‘ বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার ভালভার্দে।’


৫৬তম মিনিটে ব্যবধান ৪-০ করতে পারতেন ভিনিসিয়ুস। দোন্নারুম্মা তাকে ফাউল করলে পেনাল্টি পেয়েছিল রিয়াল। ভিনির দুর্বল শট রুখে দেন দোন্নারুম্মা।

ফুটবলজয়রিয়াল মাদ্রিদ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise