Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

এএফসি চ্যাালেঞ্জ লিগ

কুয়েতে খেলতে হবে ফর্টিসকে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৪:১৬
কুয়েতে খেলতে হবে ফর্টিসকে

ঘরের মাঠে কিরগিজ পরাশক্তি মুরাস ইউনাইটেডকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে পৌঁছে গেছে বাংলাদেশের ফর্টিস ফুটবল ক্লাব। বৃহস্পতিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের ড্র। কুয়েতের কাদসিয়া এসসি, ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের রেগার তাদাজের সঙ্গে সি গ্রুপে লড়তে হবে ফর্টিসকে। গ্রুপ পর্বের খেলা হবে কুয়েতে।

২০টি ক্লাব দুটি ভিন্ন অঞ্চলে বিভক্ত হয়ে খেলবে গ্রুপ পর্বে। ১২টি ক্লাব তিন গ্রুপে বিভক্ত হয়ে খেলবে পশ্চিম অঞ্চলে। এখান থেকে তিন গ্রুপ সেরা ও একটি সেরা রানার্স-আপ দল যাবে কোয়ার্টার ফাইনালে।
এ গ্রুপের আয়োজক ভুটানের পারো এফসি। তারা খেলবে তুর্কমেনিস্তানের আহাল এফসি, লেবাননের আল আনসার ও বাংলাদেশ পুলিশকে প্রিলিমিনারি রাউন্ডে হারানো সিরিয়ার আল ইত্তিহাদের সঙ্গে।

বি গ্রুপের খেলা হবে দুশানবেতে। আয়োজক এফসি ইসতিকলোল, কুয়েতের আল আরাবি ও লেবাননের নেজমেহ এসসির সঙ্গে লড়বে।

সি গ্রুপে ফর্টিস খেলবে আন্ডার ডগ হিসেবে। এই গ্রুপে কুয়েতের কাদসিয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এক সময় িনয়মিত খেলতো। ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত চারবার শীর্ষ আসরে অংশ নিয়ে একবার সেমিফাইনাল ও একবার কোয়ার্টারে ফাইনালে খেলেছে। এরপর এএফসি কাপে নিয়মিতই খেলেছে তারা ২০২০ সাল অবধি। এরপর টানা পাঁচ বছর পারেনি এশিয় ক্লাব ফুটবলে আসতে। কুয়েত সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে তারা এবার খেলছে চ্যালেঞ্জ লিগে।

তাজিকিস্তানের রেগার তাদাজ তাজিকিস্তান কাপ চ্যাম্পিয়ন হয়ে নাম লেখায় এই আসরে। অন্যদিকে, ভারতীয় ইন্ডিয়ান সুপার লিগের দল এফসি গোয়া ১২ আগস্ট তুর্কমেনিস্তানের এফকে আরকাদাগের কাছে বড় ব্যবধানে হেরে যায় এএফসি চ্যাম্পিয়ন্সলিগ টু বাছাইয়ের প্লে-অফে। তাই তাদের এখন খেলতে হবে চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে।

ফর্টিসের কোচ মাসুদ পারভেজ কায়সার আগামীর সময়কে জানিয়েছেন, গ্রুপ পর্বে উতরে কোয়ার্টারে ফাইনালে যাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। তবে এর জন্য এখন থেকেই প্রস্তুতি ও পরিকল্পনা শুরু করার বিকল্প নেই— ‘আসলে এখন দেখতে হবে আমরা কতটা শক্তিশালী দল নিয়ে সেখানে লড়তে পারি। তার জন্য আমাদের এখনই দল নিয়ে কাজ শুরু করতে হবে। খেলা কুয়েতে হওয়াটা আমাদের জন্য ইতিবাচক। সেখানে অনেক প্রবাসী বাংলাদেশির সমর্থন আমরা পাবো। আশা করছি প্রিলিমিনারি প্লে-অফের মতো গ্রুপ পর্বেও দেশের সম্মান সমুন্নত রাখতে পারবো।’

১৭ থেকে ২৪ অক্টোবর হবে গ্রুপ পর্বের খেলা।

ফর্টিস এফসিএএফসি চ্যালেঞ্জ লিগ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise