Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

আত্মঘাতী গোলে মিসরের ড্র’র হতাশা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৩:০৩
আত্মঘাতী গোলে মিসরের ড্র’র হতাশা

১-১ সমতয় শেষ হয়েছে বেলজিয়াম-মিসর ম্যাচ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নেমেছিল মিসর। এর আগে তিনটি বিশ্বকাপ খেলে সাত ম্যাচে কোনো জয় পায়নি তারা। মঙ্গলবার রাতে বেলজিয়ামের বিপক্ষে বিরতির আগে ১-০ গোলে এগিয়ে থেকে আশা জাগিয়েছিল ব্যর্থতার বৃত্ত ভাঙার। কিন্তু হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল মোহাম্মদ সালাহর দলকে।

ফল
বেলজিয়াম ১ : ১ মিসর

আত্মঘাতী গোলে ১-১ সমতায় শেষ হয়েছে মিসর-বেলজিয়াম ম্যাচ। ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে ইমান আশুরে এগিয়ে দিয়েছিলেন মিসরকে। অ্যাসিস্ট করেছিলেন সালাহ।

আন্তর্জাতিক ফুটবলে এটা তার প্রথম গোল। এই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিসর। এটাও রেকর্ড। কেননা এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে লিড নিয়ে বিরতিতে যেতে পারেনি তারা।

৫৩ মিনিটে সমতা ফেরাতে পারত বেলজিয়াম। কিন্তু কেভিন ডি ব্রুইনার ফ্রি কিক লাগে মিসরের পোস্টে। এরপর বদলি নেমে ম্যাচের মোড় ঘুারয়ে দেন রোমেলু লুকাকু।

৬৬ মিনিটে লুকাকুকে ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন ডিফেন্ডার মোহাম্মদ হানি। আত্মঘাতী গোলে সমতা ফেরে ম্যাচে। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রতে বিশ্বকাপে জয়ের অপেক্ষা বাড়ল মিসরের।

ম্যাচে বেলজিয়ামের বল পজেশন ছিল ৫৩ শতাংশ আর মিসরের ৪৭ শতাংশ। তবে পোস্টে দুই দল নিয়েছিল সমান ৩টি করে শট। শটের মত গোলেও সমতা থাকে দুই দলের।


বেলজিয়ামমিসর২০২৬ ফুটবল বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise