Agamir Somoy E-Paper
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ প্রস্তুতি

হন্ডুরাসের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনা একাদশ?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৪:৫২
হন্ডুরাসের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনা একাদশ?

সংগৃহীত ছবি

উত্তর আমেরিকার মাটিতে ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বিশ্বমঞ্চে নামার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রবিবার সকাল ৬টায় টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচকে সামনে রেখে নিজেদের সেরা একাদশ বেছে নিতে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনি।

তবে মহাগুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে আলবিসেলেস্তে শিবিরে প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারকা খেলোয়াড়দের চোট। তাই হন্ডুরাস ম্যাচে মূল তারকাদের বড় অংশকে বিশ্রামে রেখে বেঞ্চের শক্তি পরখ করে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন স্কালোনি।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, হালকা চোট বা শারীরিক অস্বস্তিতে থাকা লিওনেল মেসি, লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাজ, গনসালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা স্কোয়াডের সঙ্গেই আছেন এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচকভাবে এগিয়ে চলছে। তবে বিশ্বকাপের আগে কোনো ঝুঁকি না নিতে হন্ডুরাসের বিপক্ষে মেসিকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তিনি এদিন মাঠের বাইরে থেকেই সতীর্থদের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন।

সবচেয়ে বড় ধাক্কা এসেছে স্ট্রাইকার হুলিয়ান আলভারেসকে নিয়ে। আতলেতিকো মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গোড়ালির চোটে পড়া এই তারকা এখনো পুরোপুরি ফিট হতে পারেননি, ফলে মাঠের অনুশীলনেও নামেননি তিনি। অন্যদিকে, গোলরক্ষক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেসের ডান হাতের অনামিকা আঙুলে ফ্র্যাকচার থাকায় তিনি গ্লাভস ছাড়াই শুধু বাঁ হাত ও পায়ের বিশেষ অনুশীলন করছেন। তবে আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দিবু পুরোপুরি ফিট হয়ে মাঠে নামবেন বলে আশাবাদী দলটির মেডিকেল বোর্ড।

মলিনা ও মন্তিয়েল—দুই নিয়মিত রাইট-ব্যাকই চোটে থাকায় রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে স্কালোনিকে। অনুশীলনে নিকোলাস কাপালদোর জায়গায় তরুণ অগাস্টিন গিয়াইকে 'পার্পল বিব' (অনুশীলনের বিশেষ জার্সি) দিয়ে রাইট-ব্যাকে খেলিয়েছেন তিনি। রক্ষণভাগে তাদের সঙ্গী হচ্ছেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস ও নিকোলাস তাগলিয়াফিকো। গোলপোস্ট সামলানোর দায়িত্ব পাচ্ছেন জেরোনিমো রুলি।

অনুশীলনে স্কালোনির সম্ভাব্য একাদশ (৪-৪-২):

জেরোনিমো রুলি (গোলরক্ষক); অগাস্টিন গিয়াই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো; আলেক্সিস ম্যাকালেস্টার, এনসো ফের্নান্দেস, রদ্রিগো দে পল, থিয়াগো আলমাদা; লাউতারো মার্তিনেস ও হোসে ম্যানুয়েল লোপেস।

মধ্যমাঠে থিয়াগো আলমাদাকে কিছুটা নিচে নামিয়ে এনসো ফের্নান্দেস ও ডি পলের সঙ্গে আক্রমণাত্মক ভূমিকা দেওয়া হয়েছে। আর আক্রমণভাগে হুলিয়ান আলভারেসের অনুপস্থিতিতে লাউতারো মার্তিনেসের সঙ্গী হচ্ছেন হোসে ম্যানুয়েল লোপেস, যাকে জুলিয়ানো সিমিওনের জায়গায় পরখ করে দেখেছেন কোচ।

হন্ডুরাস ম্যাচের আগে আজ শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হবেন লিওনেল স্কালোনি। সেখানেই হয়তো পরিষ্কার হবে, এই পরীক্ষামূলক একাদশ নিয়েই আর্জেন্টিনা মাঠে নামবে নাকি শেষ মুহূর্তে মেসিদের অল-অ্যাটাকিং চেনা রূপ দেখা যাবে।

আর্জেন্টিনাহন্ডুরাস২০২৬ ফুটবল বিশ্বকাপবিশ্বকাপ প্রস্তুতি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৪

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    ২৭ জুলাই ২০২৬, ০০:০০

    দেশে অপুষ্টির  শিকার দেড় কোটি মানুষ

    দেশে অপুষ্টির শিকার দেড় কোটি মানুষ

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪০

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    ২৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪১

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৭

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    ২৭ জুলাই ২০২৬, ০৭:৩১

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৪

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ২৭ জুলাই ২০২৬, ০০:৫১

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ২৭ জুলাই ২০২৬, ০০:৪৯

    ৬৩৪০ কোটি ডলার

    ৬৩৪০ কোটি ডলার

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৩

    শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

    শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

    ২৭ জুলাই ২০২৬, ১৩:৫৭

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    ২৭ জুলাই ২০২৬, ০১:১৮

    advertiseadvertise