Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

সালাহর ইনজুরি নিয়ে সর্বশেষ যা জানা গেল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৪:৪৪
সালাহর ইনজুরি নিয়ে সর্বশেষ যা জানা গেল

সংগৃহীত ছবি

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ বত্রিশে ওঠার আনন্দের মাঝেই মিসরীয় দলে নেমে এসেছিল দুশ্চিন্তার ছায়া। ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করার ম্যাচটিতে বাঁ-পায়ের চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল দলের প্রাণভোমরা ও অধিনায়ক মোহাম্মদ সালাহকে। তবে ম্যাচের পর মিসরীয় সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছেন দলের প্রধান কোচ হোসাম হাসান। চোটটি গুরুতর নয় এবং নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে সালাহ খেলবেন বলে তার আশা।

লুমেন ফিল্ডে ম্যাচের ৫৬ মিনিটে সবাইকে চমকে দিয়ে সালাহকে তুলে নিয়ে মোস্তফা জিকোকে মাঠে নামান কোচ। ডাগআউটে বসে এই তারকা ফরোয়ার্ডকে তার বাঁ-পায়ে বরফ দিতে দেখা যায়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ হোসাম হাসান বলেছেন, ‘আমি সালাহর সঙ্গে কথা বলেছি। সে আমাকে আশ্বস্ত করেছে যে সে ঠিক আছে এবং চোটটি খুব একটা বড় নয়। আমাদের মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণ করছে এবং হোটেলে ফেরার পর আরও কিছু পরীক্ষা করা হবে। আমার বিশ্বাস, সে দ্রুতই মাঠে ফিরবে।’

আরও পড়ুন

ভিএআরে কপাল পুড়ল ইরানের, ইতিহাস গড়ল মিসর

২৭ জুন ২০২৬

চলতি বিশ্বকাপে লিভারপুলের এই সাবেক কিংবদন্তি দারুণ ফর্মে আছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা প্রথম ম্যাচে নিজের ৬৮তম আন্তর্জাতিক গোলটি করার পাশাপাশি টুর্নামেন্টে আরও দুটি গোলে অ্যাসিস্ট করেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। বর্ধিত ৪৮ দলের এই বিশ্বকাপে সালাহর ওপর ভর করেই নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার গ্রুপ পর্বের বাধা পার করেছে ‘ফারাও’রা।


আগামী ৩ জুলাই শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় ডালাসে শেষ বত্রিশের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিসর। নকআউট পর্বের এই বাঁচা-মরার লড়াইয়ের আগে সালাহ যদি পুরোপুরি ফিট হতে না পারেন, তবে তা মিসরের জন্য হবে এক বিরাট ধাক্কা। যদিও কোচের আত্মিস্বাসী বার্তা এখন স্বস্তি দিচ্ছে মিসরীয় ফুটবল ভক্তদের। 

মোহাম্মদ সালাহমিসর২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে