Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ভিএআরে কপাল পুড়ল ইরানের, ইতিহাস গড়ল মিসর

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:৫০
ভিএআরে কপাল পুড়ল ইরানের, ইতিহাস গড়ল মিসর

মিসরের বিজয় উৎসব।

খেলা তখন গড়িয়েছে ৯২ মিনিটে। ফ্রি-কিক থেকে উড়ে আসা বল মিসরের গোলরক্ষক শুবায়ের ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে না পারলে ডি-বক্সে জটলার সৃষ্টি হয়। সেখান থেকে বল পেয়ে বুলেট গতির শটে মিসরের জালে বল পাঠান ইরানের শোজা খলিলজাদেহ। উল্লাসে ফেটে পড়ে পুরো ইরান। গোল উদযাপনে জার্সি খুলে হলুদ কার্ড দেখতেও পরোয়া করেননি এই ইরানি ডিফেন্ডার।

নকআউটে ওঠার আনন্দে লুমেন ফিল্ডের গ্যালারিতে তখন ইরানি সমর্থকদের উল্লাস চলছে। কিন্তু ফুটবল বিধাতা যেন আজ অন্য চিত্রনাট্য লিখে রেখেছিলেন। ইরানের সেই বাঁধভাঙা আনন্দ স্তব্ধ করে দিল ভিএআর প্রযুক্তি। চুলচেরা বিশ্লেষণে দেখা যায়, গোলটি করার মুহূর্তে অফসাইডে ছিলেন খলিলজাদেহ। ফলে রেফারি বাজিয়ে দেন অফসাইডের বাঁশি। নাটকীয় এই ভিএআর সিদ্ধান্তের পর যেন মুহূর্তেই শ্মশানের নীরবতা নেমে আসে ইরানিদের মাঝে।এর ঠিক পাঁচ মিনিট পর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯৭ মিনিট) আরও একবার গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল ইরান। কিন্তু কিপারকে পরাস্ত করা সেই হেড গিয়ে লাগে সাইড বারে। ভাগ্য সহায় না থাকায় শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আমির ঘালিনোইয়ের দলকে। আর এই ড্রয়ের সুবাদে গ্রুপ ‘জি’ থেকে রানার্স-আপ হিসেবে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ বত্রিশে জায়গা করে নিল মিসর।

আরও পড়ুন

সালাহ জাদুতে বিশ্বকাপে মিসরের প্রথম জয়

২২ জুন ২০২৬

গ্রুপ পর্বের নাটকীয় সমাপ্তি শেষে চূড়ান্ত হয়েছে সমীকরণও। ১-১ গোলে ড্র করে দ্বিতীয় স্থান ধরে রাখা মিসর নকআউট পর্বের শেষ বত্রিশে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের জয়ী দল পরের রাউন্ডে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে বলে আভাস মিলছে। অন্যদিকে, গোল ব্যবধানে এগিয়ে থেকে এই গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ বত্রিশে গেছে বেলজিয়াম। ম্যাচ শেষে ডাগআউটে ইরানের কোচ আমির ঘালিনোইকে দেখা গেল কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন মাঠের দিকে। ম্যাচটি জিতলে যেখানে সরাসরি পরের রাউন্ড নিশ্চিত হতো, সেখানে এই ড্রয়ের পর ইরানকে এখন তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে। বর্তমানে তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে পয়েন্ট তালিকায় ইরান রয়েছে ষষ্ঠ অবস্থানে। নকআউটে যেতে হলে তাদের আগামী ২৪ ঘণ্টা তাদের একরাশ উদ্বেগ নিয়ে অপেক্ষায় থাকতে হবে। 

আরও পড়ুন

ড্রেসিংরুমে ইরানের আবেগঘন চিঠি

২২ জুন ২০২৬

আগামীকাল তিনটি ম্যাচের ওপর নির্ভর করছে ইরানের ভাগ্য। সমীকরণ হলো এরকম- ‘জে’ গ্রুপে আলজেরিয়া ও অস্ট্রিয়া ম্যাচটি অবশ্যই ড্র হতে হবে। ‘কে’ গ্রুপে উজবেকিস্তানের বিপক্ষে জিততে হবে ডিআর কঙ্গোকে। তাছাড়া ‘এল’ গ্রুপে ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়াকে অন্তত ১ পয়েন্ট পেতে হবে। সবগুলো সমীকরণ ইরানের পক্ষে গেলেই কেবল তারা পরের রাউন্ডে যাবে। তবে ফুটবল বিশ্লেষকদের মতে, এখনো ইরানের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। আজকের ম্যাচে ফুটবলীয় উত্তেজনার বাইরেও ছিল বেশ কিছু নাটকীয় মোড়। মিসরের প্রাণভোমরা মোহাম্মদ সালাহকে ম্যাচের ৫৬ মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ডাগআউটে বসে তাঁর বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে বরফ দিতে দেখা গেছে, যা মিসর দলে দুশ্চিন্তার উদ্রেক করেছে। এদিকে, চলতি বিশ্বকাপ থেকে উরুগুয়ের মতো পরাশক্তির বিদায় ফুটবল বিশ্বে বড় ধাক্কা হয়ে এসেছে। স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ার পর উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা নিজের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন।

মিশরইরানমোহাম্মদ সালাহ২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়