Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

মেসি ও আর্জেন্টিনাকে এমবাপ্পের হুঁশিয়ারি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:২৬
মেসি ও আর্জেন্টিনাকে এমবাপ্পের হুঁশিয়ারি

সংগৃহীত ছবি

কাতার বিশ্বকাপের সেই মহাকাব্যিক ফাইনালের রেশ এখনো কাটেনি ফুটবলপ্রেমীদের মন থেকে। টাইব্রেকারে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে স্বপ্নভঙ্গের বেদনা ফরাসিদের বুকে এখনো তাজা। চার বছর পর ২০২৬ বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে স্পষ্ট জানিয়ে দিলেন, আর্জেন্টিনার সঙ্গে আরেকটি লড়াইয়ের জন্য তার দল পুরোপুরি প্রস্তুত।

সম্প্রতি ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এমবাপ্পের কাছে জানতে চেয়েছিলেন, এবারের বিশ্বকাপে যদি আবারও ফাইনালের মঞ্চে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে হয় ফ্রান্সকে, তবে কী ঘটবে? রিয়াল মাদ্রিদের ২৭ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ডের উত্তর ছিল বেশ আত্মবিশ্বাসী। এমবাপ্পে বলেন, ‘আমরা বরাবরের মতোই জয়ের জন্য বদ্ধপরিকর এবং ক্ষুধার্ত থাকব। আমরা এখানে এসেছি ইতিহাস গড়তে, যা এখনো আমাদের করা বাকি। আমরা এই বিশ্বকাপটি নিজেদের করে নিতে চাই।’

আরও পড়ুন

ষষ্ঠ বিশ্বকাপের আগে মেসির ইঙ্গিতপূর্ণ পোস্ট

১২ জুন ২০২৬

আন্তর্জাতিক ফুটবলে মেসি ও এমবাপ্পের দ্বৈরথ এখন আধুনিক ফুটবলের অন্যতম সেরা আকর্ষণ। এর আগে ২০১৮ সালের রাউন্ড অব সিক্সটিনে এমবাপ্পের ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। চার বছর পর ২০২২ সালের ফাইনালে এমবাপ্পের হ্যাটট্রিক সত্ত্বেও ফরাসিদের কাঁদিয়ে ক্যারিয়ারের একমাত্র বিশ্বকাপ উঁচিয়ে ধরেন মেসি। বিশ্বমঞ্চে দুই মহাতারকার জয়-হারের রেকর্ড ১-১ সমতায় থাকলেও, সবচেয়ে বড় ম্যাচটিতে শেষ হাসি হেসেছেন মেসিই।

ট্রফি জয়ের পাশাপাশি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙার দৌড়েও মুখোমুখি মেসি ও এমবাপ্পে। জার্মানির মিরোস্লাভ ক্লোসের (১৬ গোল) রেকর্ড ভাঙতে মেসির প্রয়োজন আর ৪টি গোল (বর্তমানে গোল সংখ্যা ১৩)। অন্যদিকে, মাত্র দুটি বিশ্বকাপ খেলেই ১২ গোল করা এমবাপ্পের প্রয়োজন আর মাত্র ৫টি গোল।

বিশ্বকাপের অফিশিয়াল নক-আউট ফিক্সচার অনুযায়ী, ফ্রান্স এবং আর্জেন্টিনা যদি নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে পা রাখে, তবে তাদের অবস্থান হবে সম্পূর্ণ বিপরীত দুটি গ্রুপে। সমীকরণ অনুযায়ী ফাইনালের আগে কোনোভাবেই এই দুই দলের দেখা হওয়ার সম্ভাবনা নেই। রাউন্ড অব ৩২, রাউন্ড অব ১৬, কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনাল- কোনো পর্বেই মেসি বনাম এমবাপ্পে দ্বৈরথ দেখা যাবে না। ফুটবলপ্রেমীদের যদি আবারও এই দুই পরাশক্তির ব্লকবাস্টার লড়াই দেখতে হয়, তবে দুই দলকেই সব বাধা পেরিয়ে আগামী ১৯ জুলাই নিউইয়র্কের ফাইনালের মঞ্চে পা রাখতে হবে। তার আগে এমবাপ্পের এই হুঙ্কার টুর্নামেন্টের শুরুতেই বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মাঝে এক বাড়তি উন্মাদনা যোগ করেছে।

২০২৬ ফিফা বিশ্বকাপলিওনেল মেসিকিলিয়ান এমবাপ্পেফ্রান্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ