Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ষষ্ঠ বিশ্বকাপের আগে মেসির ইঙ্গিতপূর্ণ পোস্ট

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৫০
ষষ্ঠ বিশ্বকাপের আগে মেসির ইঙ্গিতপূর্ণ পোস্ট

সংগৃহীত ছবি

ক্যারিয়ারের ষষ্ঠ এবং সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে এখন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অবস্থান করছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের মুকুট ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। এমন মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির একটি আবেগঘন পোস্ট ফুটবল বিশ্বে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।

৩৮ বছর বয়সী এই মহাতারকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কানসাস সিটিতে অনুশীলনের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে তিনি বেছে নিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি রক সংগীতশিল্পী ইন্দিও সোলারির একটি বিখ্যাত গান। কাকতালীয়ভাবে, মাত্র এক সপ্তাহ আগেই এই জনপ্রিয় সংগীতশিল্পী মারা যান। সোলারির মৃত্যুর পর মেসি প্রকাশ্যেই শোক প্রকাশ করেছিলেন।

ভিডিওতে মেসিকে হাসিমুখে কঠোর অনুশীলন করতে দেখা গেলেও গানের কথাগুলো ছিল বেশ তাৎপর্যপূর্ণ। গানের লাইনগুলো ছিল এমন— ‘আমি আর সেইসব অলৌকিক কীর্তি গড়তে পারব না যার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি শুধু গেয়ে যেতে পারি...।’ ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে ৬ষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা মেসির এই গান নির্বাচনকে অনেকেই তার বিদায়ের প্রচ্ছন্ন আভাস হিসেবে দেখছেন।

আরও পড়ুন

বিশ্বকাপে মেসিদের সঙ্গী সেনেসি

১২ জুন ২০২৬

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে মেসি যে এখনো কতটা ধারালো, তার প্রমাণ মিলেছে গত ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে। আলাবামার সেই ম্যাচে বদলি হিসেবে নেমে ৬৮ বছরের পুরোনো একটি ভাঙেন মেসি। ম্যাচের ৬৭ মিনিটে মাঠে নেমেই তিনি পেনাল্টি থেকে গোল করেন, যা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে গোলের রেকর্ড।

আগামী ১৭ জুন কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭:০০ টায় আলজেরিয়ার বিপক্ষে মিশন শুরু করবে আর্জেন্টিনা। ফুটবলপ্রেমীরা হয়তো শেষবারের মতো বিশ্বমঞ্চে উপভোগ করতে যাচ্ছেন এলএমটেনের পায়ের জাদু।

লিওনেল মেসি২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ