Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

সেরা গোল করে প্রেমিকার আলিঙ্গনে কাবরাল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:৪৬
সেরা গোল করে প্রেমিকার আলিঙ্গনে কাবরাল

গোলের পর গ্যালারিতে গিয়ে প্রেমিকাকে জড়িয়ে ধরেন কাব্রাল।

অতিরিক্ত সময়ের খেলা চলছে। লিসান্দ্রো মার্তিনেসের গোলে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল আফ্রিকার দেশ কেপ ভার্দের রূপকথা বুঝি এবার শেষ হতে চলেছে। ঠিক তখনই ম্যাচের ১০৩ মিনিটে ফুটবল বিশ্ব দেখল চলতি ২০২৬ বিশ্বকাপের সম্ভবত সবচেয়ে দৃষ্টিনন্দন ও সেরা গোলটি। আর সেই অতিমানবীয় গোলের পর মাঠের ভেতর যে কাণ্ড ঘটল, তা নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের অন্যতম রোমান্টিক দৃশ্য।

আর্জেন্টিনার রক্ষণভাগকে বোকা বানিয়ে অবিশ্বাস্য এক গোল করলেন কেপ ভার্দের ২৩ বছর বয়সী লেফট-ব্যাক সিডনি লোপেস কাবরাল। গোলটি করার পর আনন্দের আতিশয্যে মাঠের সীমানা ছাড়িয়ে সোজা দৌড়ে দেন গ্যালারির দিকে। নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে লোহার গ্রিল টপকে গ্যালারিতে গিয়ে প্রেমিকার বুকে ঝাঁপিয়ে পড়েন। এরপর বেঁধে ফেলেন উষ্ণ আলিঙ্গনে।

আরও পড়ুন

স্কালোনির বাস্কেটবল ট্রিক, তিন মিনিটেই মেসির গোল

০৪ জুলাই ২০২৬

নেদারল্যান্ডসে জন্ম নেওয়া এবং কয়েক বছর আগেও জার্মানির পঞ্চম সারির লিগে খেলা কাবরাল এখন খেলছেন তুর্কি ক্লাব ত্রাবজোনসপুরে। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে ভেতরে ঢুকে আর্জেন্টিনার একজন ডিফেন্ডারকে স্ক্রিন হিসেবে ব্যবহার করে এমিলিয়ানো মার্তিনেসের চোখের আড়াল তৈরি করেন কাবরাল। এরপর দূরহ কোণ থেকে ডান পায়ের এক অবিশ্বাস্য বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। দিবু মার্তিনেস ঝাঁপিয়েও সেই বলের নাগাল পাননি। এভাবেই নিরাপত্তা বেষ্টনী টপকে যান সিডনি লোপেস কাব্রাল।এই অবিশ্বাস্য গোলের পর ধারাভাষ্য কক্ষে থাকা ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ইয়ান রাইট মজা করে বলেন, ‘ওর প্রেমিকা যতক্ষণ না ওকে দেখছে এবং জড়িয়ে ধরছে, ততক্ষণ ও মাঠে ফিরতেই চাচ্ছিল না!’ রেফারি আর সতীর্থরা মাঠে ফেরার জন্য ডাকলেও কাবরাল তখন মায়ামির স্টেডিয়ামের গ্যালারিতে নিজের জীবনের সেরা মুহূর্তটি উদ্‌যাপনে ব্যস্ত।

আরও পড়ুন

পরাজয়েও ম্যাচের নায়ক ভোজিনহা

০৪ জুলাই ২০২৬

কাবরালের এই রূপকথা অবশ্য ম্যাচের ১১৫ মিনিটে আরও একবার বাস্তব হতে পারত। আর্জেন্টিনার বক্সের বাইরে থেকে নেওয়া তার একটি বুলেট গতির ফ্রি-কিক এবার অবিশ্বাস্য দক্ষতায় আঙুল ছুঁইয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। সেটি গোল হলে হয়তো ম্যাচের ভাগ্য পেনাল্টি শুটআউটেই গড়াত। ম্যাচ হারলেও লোপেস কাব্রালদের প্রশংসায় মেতেছে পুরো বিশ্ব।দুর্ভাগ্যবশত, কাবরালের এই ঐতিহাসিক গোলের আনন্দ স্থায়ী হয়েছিল মাত্র ৫ মিনিট। ১১১ মিনিটে লিওনেল মেসির ক্রস থেকে ক্রিস্টিয়ান রোমেরোর নেওয়া হেড কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্হেসের গায়ে লেগে আত্মঘাতী গোল হলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ের ২ নম্বর দল বনাম ৬৭ নম্বর দলের এই মহাকাব্যিক লড়াই বিশ্বকাপে স্থায়ী ইতিহাস হয়ে রইল।

লোপেস কাব্রালকেপ ভার্দেআর্জেন্টিনা২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি