Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

নেপথ্যের গল্প

স্কালোনির বাস্কেটবল ট্রিক, তিন মিনিটেই মেসির গোল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৫
স্কালোনির বাস্কেটবল ট্রিক, তিন মিনিটেই মেসির গোল

হাইড্রেশন ব্রেকে স্কালোনির এই পরিকল্পনাই আর্জেন্টিনাকে এগিয়ে দেয়।

আমেরিকান বাস্কেটবল লিগ বা এনবিএর ম্যাচগুলোতে দেখা যায়, শেষ মুহূর্তের টাইম আউটে খেলোয়াড়দের ডেকে এনে মার্কার দিয়ে বোর্ডের মধ্যে নিখুঁত ছক এঁকে দেন কোচেরা। আর সেই ছক মেনেই খেলোয়াড়েরা কোর্টে নেমে ম্যাচের ভাগ্য বদলে দেন। বাংলাদেশ সময় শনিবার ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামেও দেখা গেল ঠিক তেমনই এক এনবিএ ঘরানার মাস্টারস্ট্রোক।

কেপ ভার্দের বিপক্ষে যখন আর্জেন্টিনা কোনোভাবেই গোল করতে পারছিল না, ঠিক তখন প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের  ব্যবহার করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বোতল হাতে দাঁড়িয়ে থাকা লিসান্দ্রো মার্তিনেসকে ডেকে কানের কাছে দিলেন এক বিশেষ মন্ত্র। আর কোচের সেই ছক মেনেই আসে লিওনেল মেসির পা থেকে আর্জেন্টিনার প্রথম গোল।

আরও পড়ুন

ফিফার ‘বিশেষ সুবিধা’ নিয়ে মুখ খুললেন স্কালোনি

০৩ জুলাই ২০২৬

ম্যাচের শুরু থেকেই অতি-রক্ষণাত্মক কৌশল বেছে নিয়েছিল কেপ ভার্দে। নিজেদের অর্ধে অনেক খেলোয়াড় নিয়ে বাসের মতো ডিফেন্সিভ ব্লক তৈরি করে রেখেছিল তারা। ছোট ছোট পাসে সেই জমাট রক্ষণ ভাঙতে হিমশিম খাচ্ছিল আর্জেন্টিনা। তখনই আসে পানি পানের বিরতি। এনবিএ কোচেদের মতো স্কালোনি তার ডিফেন্ডারদের, বিশেষ করে লিসান্দ্রো মার্তিনেসকে নির্দেশ দেন ছোট পাস বন্ধ করে দূরপাল্লার পাস বাড়াতে।

বক্সে ও ডান প্রান্তে ওত পেতে থাকা লিওনেল মেসি কিংবা নাহুয়েল মোলিনাকে লক্ষ্য করে ডিফেন্স চেরা পাস দেওয়ার এই ছকই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। বিরতির ঠিক মিনিট তিনেক পরেই ঘটে সেই জাদুকরি ঘটনা। কোচের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন ‘লিচা’ খ্যাত লিসান্দ্রো মার্তিনেস। নিজেদের হাফ থেকে কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্হেসের মাথার ওপর দিয়ে এক নিখুঁত ও দৃষ্টিনন্দন লং বল বাড়িয়ে দেন তিনি।

আরও পড়ুন

আমরা পুরোপুরি অগোছালো ছিলাম

০৪ জুলাই ২০২৬

বক্সের ভেতর দৌড়ে এসে বলটি বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে আলতো ছোঁয়ায় অবিশ্বাস্য দক্ষতায় নিয়ন্ত্রণে নেন লিওনেল মেসি। কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা পজিশন সামলানোর কোনো সুযোগই পাননি; মেসি তার মাথার ওপর দিয়ে নিখুঁত চিপে বল জালে জড়ান। প্রথমার্ধের শেষের দিকে প্রায় একই রকম আরও একটি পাস বাড়িয়েছিলেন লিসান্দ্রো, তবে সেবার মেসির শটটি সামান্যর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে কোচের এই এনবিএ স্টাইলের ট্যাকটিকসের প্রশংসা করতে ভোলেননি স্বয়ং অধিনায়ক মেসি, ‘আমরা যখন পানি পানের বিরতিতে গেলাম, তখনই স্কালোনি আর লিচা (লিসান্দ্রো) দুজনে মিলে খেয়াল করে যে প্রতিপক্ষ ডিফেন্সের পেছনে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। পাসটি দেওয়া কঠিন ছিল, কিন্তু ওখানে স্পেস ছিল। লিসান্দ্রো একটা নিখুঁত বল বাড়িয়েছিল, নয়তো এই রক্ষণ ভাঙা অসম্ভব হতো। আমি বলটা কন্ট্রোল করি এবং গোল হয়। আমি সত্যিই খুব আনন্দিত।’

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের ৭ম গোলটি তুলে নিয়ে গোলদাতার তালিকার শীর্ষে উঠে এলেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যাকে নিয়ে গেলেন ২০-এ। এর মাধ্যমে কিলিয়ান এমবাপ্পের (১৮ গোল) চেয়ে ব্যবধান আরও বাড়িয়ে নিলেন এই আর্জেন্টাইন জাদুকর। স্কালোনির এই মস্তিস্ক আর মেসির পায়ের জাদুই শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে নকআউটের বৈতরণী পার করাল।

লিওনেল মেসিইলিওনেল স্কালোনি২০২৬ ফুটবল বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৫

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৫

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise