- ২৪ মিনিট আগে(২১:৪৬)
আর্জেন্টিনা-মিসর দ্বৈরথ শুরু
যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে শুরু হয়েছে বিশ্বকাপের শেষ ১৬-র আর্জেন্টিনা-মিসর ম্যাচ
- ৩৯ মিনিট আগে(২১:৩১)
চলতি বিশ্বকাপে মেসির যত কীর্তি
৩০টি বিশ্বকাপ ম্যাচ খেলা প্রথম খেলোয়াড়
বিশ্বকাপে ২০টি গোল করা প্রথম খেলোয়াড়
বিশ্বকাপে ২০টি জয় পাওয়া প্রথম খেলোয়াড়
বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড়
- এক ঘণ্টা আগে(২১:১২)
আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন
কেপ ভার্দের সঙ্গে শেষ ৩২-এর ম্যাচে খেলা শুরুর একাদশে তিন পরিবর্তন এনেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মিসরের বিপক্ষে লাউতারো মার্তিনেসের জায়গায় হুলিয়ান আলভারেস, থিয়াগো আলমাদার পরিবর্তে লিয়ান্দ্রো পারেদেস ও ফাকুন্দো মেদিনার জায়গায় শুরু করবেন নিকোলাস তাগিয়াফিকো। আজ আর্জেন্টিনা কোচ স্কালোনি শুরুর একাদশ সাজিয়েছেন ৪-১-৩-২ ফরম্যাশনে।
রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচের একাদশে দুই পরিবর্তন এনেছেন মিসরের কোচ হোসাম হাসান। দলটির অন্যতম স্ট্রাইকার ওমর মারমুশকে বেঞ্চে রেখে তিনি খেলাবেন হাইসেম হাসানকে। হামদি ফাথির বদলে খেলবেন মোমোহনাদ লাশিন। মিসর খেলবে ৪-২-৩-১ ফরম্যাশনে।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, নিকোলাস তাগিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা, লিয়ান্দ্রো পারেদেস, রোদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনসো ফের্নান্দেস, হুলিয়ান আলভারেস, লিওনেল মেসি।
মিসর একাদশ: মোস্তফা শুবির, ইয়াসির ইব্রাহিম, মোহাম্মদ হানি, রামি রাবিয়া, করিম হাফেজ, ইমাম আশুর, মোস্তফা জিকো, মোমোহনাদ লাশিন, মারাওয়ান আত্তিয়া, মোহাম্মদ সালাহ, হাইসেম হাসান।
- এক ঘণ্টা আগে(২০:৫৮)
এমবাপ্পে-হলান্ডকে কি পেছনে ফেলবেন মেসি?
মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ঐতিহাসিক চারটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। ফিফা বিশ্বকাপে টানা ম্যাচে গোল করার নিজের বিশ্ব রেকর্ডটিকে আরও উঁচুতে নিয়ে যাওয়া, ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের দৌড়ে এককভাবে শীর্ষে ওঠা, আর্জেন্টিনার হয়ে একটি একক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করা এবং ছেলেদের বিশ্বকাপে নিজের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডকে আরও সমৃদ্ধ করা।
যেসব রেকর্ড ভাঙা বা গড়ার অপেক্ষায় মেসি:
টানা ম্যাচে গোলের রেকর্ড: মিশরের বিপক্ষে গোল করলেই মেসি ফিফা বিশ্বকাপে টানা ৯ ম্যাচে গোল করার মাধ্যমে নিজের গড়া বিশ্ব রেকর্ডটিকে আরও প্রসারিত করবেন।
বিশ্বকাপে সর্বমোট গোল: ইতিমধ্যেই বিশ্বকাপে ২০ গোলের অবিশ্বাস্য এক ক্যারিয়ার রেকর্ডের মালিক তিনি; এখন প্রতিটি গোলই ছেলেদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তাঁর এই শীর্ষস্থানকে আরও সুসংহত করবে।
আর্জেন্টিনার একক টুর্নামেন্ট রেকর্ড: ২০২৬ সালের এই টুর্নামেন্টে মেসি যদি তাঁর ৮ম গোলটি পেয়ে যান, তবে তিনি একটি একক বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের ক্ষেত্রে গুইলার্মো স্তাবিলির দীর্ঘদিনের অক্ষুণ্ন রেকর্ডটি স্পর্শ করবেন।
গোল্ডেন বুটের শীর্ষস্থান: মিশরের বিপক্ষে একটি গোলই তাঁকে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ডের মতো টুর্নামেন্টের অন্য তারকাদের পেছনে ফেলে এককভাবে সবার চেয়ে এগিয়ে দেবে। - এক ঘণ্টা আগে(২০:৫৭)
জেনে নিন...
* দুই দলের আগের দুটি লড়াইয়ের দুটিতেই জিতেছে আর্জেন্টিনা। ১৯২৮ সালের অলিম্পিক ফুটবলে সেমিফাইনালে তারা ৬-০ ব্যবধানের মিসরকে হারিয়েছিল। পরবর্তীতে ২০০৮ সালের মার্চে কায়রোতে এক প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছিল।
* আফ্রিকান দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে টানা আট ম্যাচে জয় পেয়েছে আলবিসেলেস্তে'রা। এর মধ্যে শেষ ছয়টি ম্যাচেই তারা প্রথমার্ধে এগিয়ে ছিল।
* বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে মিসরের একমাত্র ম্যাচটি ছিল ২০১৮ সালে রাশিয়ায়। গ্রুপ পর্বের সেই ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরেছিল তারা।
- এক ঘণ্টা আগে(২০:৫৬)
আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা ও মিসর
আটলান্টা স্টেডিয়ামে পৌঁছেছে আর্জেন্টিনা এবং মিসর। শেষ ১৬-র লড়াইয়ের নামার আগে দু'দলের স্মৃতিতে রয়েছে দুই রোমাঞ্চকর জয়। টুর্নামেন্টে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। মেসি পেয়েছিলেন এই বিশ্বকাপে সপ্তম গোলের দেখা।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে পেনাল্টি শুটআউটের এক স্নায়ুচাপকে জয়ে পরিণথ করে প্রথমবার বিশ্বকাপের শেষ ১৬-তে নাম লেখায় মিসর।
সমৃদ্ধ ফুটবল ঐতিহ্যের অধিকারী দুই মহাদেশীয় পরাশক্তির লড়াই হতে যাচ্ছে এটি। কোপা আমেরিকার ১৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার পাশাপাশি বিশ্বকাপের শিরোপা ধরে রাখা ইতিহাসের মাত্র তৃতীয় দল হওয়ার লক্ষ্যে ছুটছে।
অপরদিকে, আফ্রিকা কাপ অব নেশনসের ৭ বারের চ্যাম্পিয়ন মিসর তাদের ইতিহাসের সেরা এ বিশ্বকাপে আরও একটি নতুন গৌরবময় অধ্যায় লেখার অপেক্ষায় রয়েছে। আফ্রিকান দলটিকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ সালাহ।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়।
মেসির আর্জেন্টিনার সামনে সালাহর মিসর
আটলান্টা স্টেডিয়ামে শেষ ষোলোতে মুখোমুখি আর্জেন্টিনা-মিসর। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে খেলাটি।








