Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

নামমাত্র খরচে বিটিভিতে খেলা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৮:১৩
নামমাত্র খরচে বিটিভিতে খেলা

সংগৃহীত ছবি

বাংলাদেশের মানুষকে বিশ্বকাপ দেখানোর বন্দোবস্ত করেছে বিটিভি— সুসংবাদটা নানা মাধ্যমে আগেই মিলেছিল। মঙ্গলবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। সচিবালয়ে ঘটা করে সংবাদ সম্মেলন আয়োজন করে ফিফা থেকে সরাসরি সম্প্রচার স্বত্ব কেনার বিষয়টি নিশ্চিত করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। ইয়াসের খান চৌধুরী জানান, নামমাত্র খরচে বাংলাদেশ টেলিভিশন সরাসরি দেখাবে বিশ্বকাপের সবক’টি ম্যাচ। বিটিভির পাশাপাশি দু’টি বেসরকারী চ্যানেল ও কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেও দেশের মানুষ খেলা দেখতে পারবেন।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরি বলেন, ‘অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে ৩.৮৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে ভ্যাট, আয়কর যুক্ত করে মূল্য দাঁড়াচ্ছে ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার টাকা।

২০২২ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে উঠেছিল অনেক প্রশ্ন। একটি চক্র বিটিভিকে বিশাল অঙ্কে স্বত্ব কিনতে বাধ্য করে এবং বিশাল অঙ্ক হাতিয়ে নিয়েছিল। অতীত থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই সরকার স্বত্ব ক্রয়ের ব্যাপারে সতর্ক ছিল। প্রাথমিকভাবে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনে নেওয়া সিঙ্গাপুরের প্রতিষ্ঠান স্পিংবক বিটিভিকে প্রায় ২০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। এত বড় অঙ্কে বিশ্বকাপ দেখানোর ইচ্ছে না থাকার কথা জানানোর পর স্প্রিংবক ঝামেলা পড়ে এবং পরবর্তীতে নির্দিষ্ট সময়ে ফিফার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়। তাতে স্বত্ব হাতছাড়া হয় বড়ো।

পরে ফিফার সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে স্বত্ব পেতে সরকারের পক্ষ থেকে তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয় যেখানে রাখা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালকে। সরকার, এই কমিটি, বিটিভি, দুটি স্যাটেলাইট চ্যানেল, কয়েকটি ওটিটি প্ল্যাটফর্‌ম এক হয়ে ফিফার সঙ্গে দেনদরবার করে কম মূল্যে স্বত্ব পাওয়া নিশ্চিত করে। ‘জনগণের জন্য আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। আমরা টেলকো, স্যাটেলাইট চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভারটাইজমেন্ট (বিজ্ঞাপন) এবং রাইটস (স্বত্ব) বিক্রি করে প্রায় সব টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। নামমাত্র খরচে বিটিভিতে বিশ্বকাপের খেলা দেখাবে।— জানান তথ্য প্রতিমন্ত্রী।

তথ্য প্রতিমন্ত্রী বাফুফ সভাপতি তাবিথ আউয়ালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালকে যুক্ত করি। দিনের পর দিন মিটিং, জটিল আলোচনা এবং দর–কষাকষির মধ্য দিয়ে আমরা একটি জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছি। সব জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমী মানুষ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে বিশ্বকাপ সরাসরি দেখতে সক্ষম হবেন।’

১১ জুন মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ। ১০৪টি ম্যাচ বিটিভি, টি-স্পোর্টস, সময় টিভিতে সরাসরি দেখা যাবে। এছাড়া একাধিক ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করেও মিলবে খেলার দেখা।    

ফিফা বিশ্বকাপবিটিভিতথ্য মন্ত্রণালয়বাফুফে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে