Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

শুরুর একাদশ চূড়ান্ত করে ফেলেছেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:০৮
শেয়ার করুন:
শুরুর একাদশ চূড়ান্ত করে ফেলেছেন আনচেলত্তি

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। তবে একটি খারাপ খবরও আছে। ঊরুর চোট নিয়ে প্রথমার্ধেই কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ফুল-ব্যাক ওয়েসলি। তার বিশ্বকাপ ভাগ্য এখন ঝুলছে আজ রবিবারের মেডিকেল টেস্টের রিপোর্টের ওপর। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচের পর সংবাদ সম্মেলনে অবশ্য দলের সার্বিক পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্রাজিলের মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। চোট আর ফিটনেস জটিলতা মাথায় নিয়ে আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশ কেমন হবে, তা তিনি ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছেন। তার ভাষায়, ‘মরক্কোর বিপক্ষে মাঠে নামার জন্য আমার শুরুর একাদশ তৈরি। আমার মাথায় একদম পরিষ্কার ধারণা আছে। আজ মাঠে ভিনিসিয়ুস ও রাফিনহা জুটি দুর্দান্ত খেলেছে। ওদের চমৎকার বোঝাপড়ার কারণেই আমরা গোল করার অনেক সুযোগ তৈরি করতে পেরেছি।’

আরও পড়ুন

বদলি নেমে ব্রাজিলকে জেতালেন এন্দ্রিক

০৭ জুন ২০২৬

রক্ষণভাগের দুই স্তম্ভ মার্কিনহোস এবং গ্যাব্রিয়েল মাগালহায়েসকে নিয়ে কিছুটা সতর্ক কোচ। রিয়াল মাদ্রিদ ও বুরুসিয়া ডর্টমুন্ডের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে আসায় এই দুই ডিফেন্ডার এখনো শতভাগ ফিট নন। ব্রাজিল কোচ বলেছেন, ‘ওরা আমাদের পরবর্তী ম্যাচের জন্য অপরিহার্য। এই কদিন ভালো অনুশীলন করলেই ওরা মরক্কো ম্যাচের জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে।’

ম্যাচের প্রথম ৬০ মিনিটে ব্রাজিলের খেলায় গতি ও হাই-প্রেসিং ফুটবল দেখা গেলেও শেষ ৩০ মিনিটে ম্যাচ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল দল, যা নিয়ে কিছুটা অসন্তুষ্ট কোচ। তবে সবচেয়ে বড় উদ্বেগ রাইট-ব্যাক ওয়েসলিকে নিয়ে, ‘ওয়েসলির পেশিতে সমস্যা দেখা দিয়েছে। রবিবার ওর ডায়াগনসিস রিপোর্ট পাওয়া যাবে। এটা খুবই দুঃখজনক। তবে সে যদি সময়মতো সুস্থ হতে না পারে, আমাদের অন্য কাউকে বেছে নিতে হবে। দানিলো যেকোনো পজিশনে খেলতে পারে, রাইট-ব্যাকে ও আমাদের বড় ভরসা। এছাড়া ইবানেজও পানামার বিপক্ষে এই পজিশনে খেলেছে। আমাদের বেঞ্চে যে বিকল্প আছে, তা ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।’

আরও পড়ুন

নেইমারকে নিয়ে আশাবাদী আনচেলত্তি

০৬ জুন ২০২৬

ব্রুনো গিমারায়েসের গোলে ব্রাজিল প্রথমে লিড নিলেও মার্কিনিওসের এক মারাত্মক ভুলে সমতায় ফেরে মিশর। তবে দ্বিতীয়ার্ধে মাঠের চিত্র বদলে দেন ব্রাজিলের নতুন ‘ওয়ান্ডার কিড’ এনদ্রিক। বক্সের ভেতর নিখুঁত পজিশনিং আর দুর্দান্ত পাওয়ার শটে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন এই তরুণ স্ট্রাইকার। এনদ্রিকের প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘এনদ্রিকের গোল করার সহজাত ক্ষমতা অসাধারণ। ও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র। তবে ম্যাথিউস কুনিয়ার মতো খেলোয়াড়দের অবদানও কম নয়। সে হয়তো এনদ্রিকের মতো ফিনিশ করতে পারে না, কিন্তু বিল্ড-আপ গেমে দারুণ সাহায্য করে।’

ব্রাজিলআনচেলত্তিওয়েসলি২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন