Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

নেইমারকে নিয়ে আশাবাদী আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ২০:৩১
নেইমারকে নিয়ে আশাবাদী আনচেলত্তি

সংগৃহীত ছবি

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে নেইমারকে নিয়েই ছিল সব আলোচনা। মে মাসের ১৮ তারিখ যখন প্রধান কোচ কার্লো আনচেলত্তি যখন বিশ্বকাপ দলে নেইমারের নাম ঘোষণা করেন, খুশিতে ফেটে পড়েন নেইমার সমর্থকরা।

কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয়নি ব্রাজিল সমর্থকদের কপালে। সান্তোসের হয়ে লিগ ম্যাচ খেলার সময় আবার ইনজুরিতে পড়েন নেইমার। সান্তোস কর্তৃপক্ষ ইনজুরি গুরুতর নয় বলে জানালেও ব্রাজিলের মেডিকেল টিম জানায়, কাফ মাসলে দ্বিতীয় গ্রেডের ইনজুরি ধরা পড়েছে এই তারকার। এতে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন না তিনি এবং মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ মাঠের বাইরে থাকতে হতে পারে। 

তবে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আশাবাদী যে, নেইমার সেরে উঠে ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন। কোচের দাবি, ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড ব্যক্তিগত অনুশীলনে চমৎকার অগ্রগতি করছেন। সোমবার একটি মেডিকেল স্ক্যানের পর আগামী সপ্তাহে পুরো দলের সঙ্গে প্রশিক্ষণে ফিরতে পারেন তিনি।

নেইমারের পুনরুদ্ধার পরিকল্পনা সম্পর্কে আনচেলত্তি বলেছেন, ‘আমার মনে হয় তার পরিস্থিতি এখন অনেকটা স্পষ্ট। তিনি ব্যক্তিগত পর্যায়ে দারুণ কাজ করে যাচ্ছেন। এই সপ্তাহ শেষে তার এমআরআই হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি।‘

এই শনিবার মিসরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচের আগে আনচেলত্তি দলের সর্বশেষ ফিটনেস পরিস্থিতি জানান। নেইমারের ইতিবাচক সংবাদের পাশাপাশি আসে একটি হতাশার খবরও। সাম্প্রতিক চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর শারীরিক ক্লান্তির কারণে মিসর ম্যাচে খেলতে পারবেন না সেন্টারব্যাক গ্যাব্রিয়েল মাগালায়েস।

কোচ জানান, লেফটব্যাকে মাঠে নামবেন ডগলাস সান্তোস এবং দ্বিতীয়ার্ধে গোলরক্ষক হিসেবে সুযোগ পাবেন ওয়েভার্টন। মিসরের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে ব্রাজিল তাদের চিরচেনা আক্রমণভাগের পরিকল্পনা থেকে সরে এসে ভিন্ন কৌশলও পরীক্ষা করে দেখবে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬নেইমারকার্লো আনচেলত্তিব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ