Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বদলি নেমে ব্রাজিলকে জেতালেন এনদ্রিক

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:৩৩
বদলি নেমে ব্রাজিলকে জেতালেন এনদ্রিক

৫২ মিনিটে করা এন্দ্রিকের গোলে জিতেছে ব্রাজিল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে ওহাইহোর ক্লিভল্যান্ডে শেষ প্রস্ততি ম্যাচ খেলল ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে তারা ২-১ গোলে হারিয়েছে শক্তিশালী মিসরকে।

ব্রুনো গিমারেস সেলেসাওদের এগিয়ে নিয়েছিলেন সপ্তম মিনিটে। এর চার মিনিট পরই সমতা ফেরান মোস্তফা জিকো। বিরতির পর বদলি নামেন এনদ্রিক। ৫২ মিনিটে করা এই বিস্ময়বালকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

ম্যাচে ৫০.৯ শথাংশ বলের দখল রেখে পোস্টে ১২টা শট নিয়েছিল ব্রাজিল। লক্ষ্যে ছিল এর ৭টি। মিসরের গোলরক্ষক ৪টি সেভ না করলে জয়ের ব্যবধান বড় হতে পারত ব্রাজিলের। মিসর গোলের জন্য ৫ শট নিয়ে লক্ষ্যে রেখেছিল ২টি।

বিশ্বকাপের প্রস্তুতিতে এটা টানা দ্বিতীয় জয় কার্লো আনচেলত্তির দলের। এর আগে মারাকানায় তারা ৬-২ গোলে হারিয়েছিল পানামাকে।

ব্রাজিল-মিসর প্রথম দুটি গোল পায় প্রতিপক্ষের রক্ষণের ভুলে। সপ্তম মিনিটে ডি-বক্সের একটু সামনে গোলরক্ষকের পাস পেয়ে মিসরের মোহানাদ লাশিন ধরে রেখেছিলেন বল। তার পা থেকে বল কেড়ে বক্সে ঢুকে ব্রাজিলকে এগিয়ে দেন গিমারেস।

১১তম মিনিটে ব্রাজিলিয়ান অধিনায়ক মার্কিনিয়োস ব্যাকপাস দেন গোলরক্ষককে। বলে গতি না থাকায় গোলরক্ষকের কাছে বল পৌঁছানোর আগে ছুটে গিয়ে গোল করেন জিকো। ৩৮তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও ব্রাজিলের থিয়াগো পারেননি গোল করতে।

বিরতির পর দলে ৯টি পরিবর্তন আনেন আনচেলত্তি। ৫২ মিনিটে রাফিনিয়ার পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে প্রথম ছোঁয়ায় জালে পাঠান ভিনিসিয়ুসের বদলি নামা এনদ্রিক। এই গোলেই মোহাম্মদ সালাহদের বিপক্ষে জয় নিশ্চিত হয় ব্রাজিলের। সবমিলিয়ে এটা তাদের টানা তৃতীয় জয়।

ব্রাজিল২০২৬ ফুটবল বিশ্বকাপফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ