Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বন্ধু যখন শত্রু

ফাহিম মাশরুর
ফাহিম মাশরুর
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:১৬
বন্ধু যখন শত্রু

গ্রাফিকস: আগামীর সময়

ফ্রান্স ও মরক্কোর দূরত্বটা ২ হাজার ২০০ কিলোমিটার।  দুই দেশের সবচেয়ে বড় দুই তারকাকে একবিন্দুতে মিলিয়ে দিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও মরক্কোর আশরাফ হাকিমি; সময়ের দুই সেরা তারকা খেলতেন একই ক্লাবে। পিএসজির দুই বন্ধু এবার বিশ্বকাপে মুখোমুখি।

বন্ধুত্বের সম্পর্ক শুরু ২০২১ সালে। সেই বছর ইন্তার মিলান থেকে পিএসজিতে আসেন হাকিমি। আগে থেকেই এখানে ছিলেন এমবাপ্পে। অল্পদিনেই দুজনের বন্ধুত্বটা বেশ জমে ওঠে।

সেই বছরের অক্টোবরেই সামনে আসে তাদের বন্ধুত্বের ব্যাপারটা। পিএসজির একটি রোড ট্রিপের সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন দুজনই।

এমবাপ্পে তো এরপর থেকেই বহুবার ঘোষণা করেছেন, হাকিমি বিশ্বের সেরা রাইটব্যাক। হাকিমিও বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ। তার ভাষায় সময়ের সেরা ফুটবলার এমবাপ্পেই।

বন্ধুত্বের শুরুতেই জাতীয় দলের হয়ে মুখোমুখি এমবাপ্পে-হাকিমি। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ইতিহাস গড়ে জায়গা করে নিয়েছিল হাকিমির দল। প্রতিপক্ষ ছিল বন্ধু এমবাপ্পের ফ্রান্স। সেই লড়াইয়ে জিতেছিলেন এমবাপ্পেই।

এরপর পেরিয়ে গেছে ৪৩ মাস। এমবাপ্পে-হাকিমির বন্ধুত্বও গাঢ় হয়েছে আগের চেয়ে কয়েক গুণ।

মাঠ এবং মাঠের বাইরে, দুই জায়গাতেই তাদের রসায়ন যেন দুর্দান্ত। প্রতি মৌসুম শেষেই দুই বন্ধু একসঙ্গে সময় কাটান। গত গ্রীষ্মে যেমন তারা একসঙ্গে ছুটিও কাটিয়ে এসেছেন।

পিএসজির নিয়মিত অনুশীলন না থাকার এ সময়টায় নিজেদের ফিটনেস ধরে রাখার জন্য হাকিমি এবং এমবাপ্পে পরিশ্রম করেছেন একসঙ্গেই। গ্রীষ্মের ছুটির সময়েও দুই বন্ধু ঘাম ঝরিয়েছেন, থেকেছেন ‘সুপার ফিট’।

হাকিমির অভ্যাস গ্রীষ্মের ছুটিতে ফিট থাকতে একজন ব্যক্তিগত ট্রেইনার সঙ্গে নিয়ে ভ্রমণ করা। নিজের শরীরের যত্ন নেওয়াও হলো, ছুটির আমেজ যেন তার শারীরিক কন্ডিশনে কোনো প্রভাব না ফেলে, সেও নিশ্চিত করা গেল।

বন্ধুর অনুরোধে এমবাপ্পেও সেই ওয়ার্কআউটে যোগ দিয়েছিলেন। যদিও ফরাসি এই তারকা প্রকাশ্যে স্বীকার করেছেন, অন্য ফুটবলাররা তাদের ফিটনেসের জন্য যে অতিরিক্ত সময় ব্যয় করেন, তিনি সেটির খুব একটা বড় ‘ভক্ত’ নন। তবুও বন্ধুর অনুরোধটা ফেলতে পারেননি।

বহুদিন পর মুখোমুখি দুই বন্ধু। চার বছর আগের অবস্থান অবশ্য কিছুটা বদলে গেছে। মরক্কোর এই  দল অনেক বেশি সাহসী। তাদের ফুটবলীয় দক্ষতার উন্নতিও চোখে পড়ার মতো। এবারের আসরের শুরু থেকেই দারুণ ফর্মে আছে পুরো দল।

ফ্রান্সের শক্তিও বহুগুণ বেড়েছে গত কয়েক বছরে। গত দুই আসরের মতো এবারও অবিশ্বাস্য গতি ও খুনে মেজাজে আছে পুরো দল।

এমবাপ্পে যেমন দলের নেতা, তেমনি হাকিমিও। তবে দেম্বেলে, বারকোলা এবং ওলিসের মতো ফুটবলারদের যেমন পাশে পান এমবাপ্পে, হাকিমির পাশে তেমন বড় তারকা নেই। এক সাইবারি ছিলেন, তিনিও ইনজুরির কারণে মাঠে নামা নিয়ে শঙ্কায় পড়েছেন।

কোয়ার্টার ফাইনালে একেবারেই মুখোমুখি অবস্থানে থাকবেন এমবাপ্পে ও হাকিমি। এমবাপ্পেকে আটকানোর দায়িত্বটাও থাকবে মরক্কো অধিনায়কের কাঁধেই। বন্ধুকে কীভাবে থামাতে হয়, সেটি বেশ ভালোই জানেন হাকিমি। অন্যদিকে বন্ধুর চোখে ফাঁকি দিয়ে গোল করতেও পটু এমবাপ্পে।

দুই তারকাই আছেন দারুণ ফর্মে। পাঁচ ম্যাচে ৭ গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টক্কর দিচ্ছেন এমবাপ্পে। ২৬টি শটস অন গোল ও ২৭১টি সফল পাসে এমবাপ্পে যেন প্রতিপক্ষের জন্য মূর্তিমান আতঙ্ক।

হাকিমিও কম যান না। মরক্কোর খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি পাস (৩৮৫টি), ক্রস (৩৩টি) এবং শটস অন টার্গেট (১৩টি) নিয়েছেন।

দুই বড় তারকা যখন মুখোমুখি হবেন, একজনকে হার মানতেই হবে। কাতার বিশ্বকাপে হার মেনেছিলেন হাকিমি। এবার কি সেই হারের বদলা নিতে পারবেন অ্যাটলাস লায়ন্সদের নেতা? নাকি টানা তৃতীয় ফাইনালের লক্ষ্যে ছুটতে থাকা এমবাপ্পে চুরমার করে দেবেন হাকিমিদের রক্ষণদুর্গ? উত্তর মিলবে আজ রাতেই।

ফ্রান্সমোরক্কোফিফা ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু