শেষ ১৬-তে তাদের হয়তো কেউই আশা করেনি।
বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা সব রেকর্ড চুরমার করে জায়গা করে নিয়েছে নকআউটের দ্বিতীয়
রাউন্ডে। সেই কানাডার সামনে এবার অ্যাটলাস লায়ন্স মরক্কো। কানাডার গতি বনাম মরক্কোর
রক্ষণ, আজ রাত ১১টায় হিউস্টনে শেষ হাসি কার?
এবারের বিশ্বকাপে গতিময় ফুটবল এবং
ট্যাকটিক্যাল কাউন্টার-অ্যাটাকের জন্য বেশ সুনাম কুড়িয়েছে কানাডা। তরুণ ফুটবলারদের
নিয়ে গড়া এই দলটি মাঝমাঠ থেকে দ্রুত বল উইংয়ে নিয়ে প্রতিপক্ষ রক্ষণভাগে কাঁপন ধরাতে
পটু। গতি এবং শারীরিক সক্ষমতাই তাদের মূল শক্তি। গ্রুপে...