Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

ড্র করে হতাশ ভিনিসিয়ুস-দানিলোরা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:০৬
ড্র করে হতাশ ভিনিসিয়ুস-দানিলোরা

সংগৃহীত ছবি

চাপা গুঞ্জনটা পেয়েছে কণ্ঠস্বর। মরোক্কোর সঙ্গে ব্রাজিল পেরে উঠবে না, এমন একটা গুঞ্জন ঘনীভূত হচ্ছিল বিশ্বকাপের প্রথম ম্যাচকে ঘিরে, নিউ ইয়র্কের ৯০ মিনিট শেষে সেই গুঞ্জনই হল সত্যি। মরোক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আগে গোল হজম করে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত ভলিতে সমতা ফেরানোর পর আর গোলের দেখা পায়নি হেক্সা মিশনে আসা ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচ শেষে কোচ কার্লোস আনচেলত্তির কপালে তাই দুশ্চিন্তার ভাঁজ।

খেলা শেষে আনচেলত্তি জানিয়েছেন, 'আমার মনে হয় আমাদের শুরুটা খুব একটা ভালো হয়নি, আমি কিছুটা চিন্তিত। আমরা বেশ কিছু বল দখলের লড়াই হেরেছি এবং বলের নিয়ন্ত্রণ হারিয়েছি। তবে দ্বিতীয়ার্ধে আমরা খেলায় ফিরেছি, ম্যাচটা কঠিন ছিল কারণ মরক্কো বেশ শক্তিশালী দল। প্রথমার্ধে ওদের হাই-প্রেস সামলে বল নিয়ে বেরিয়ে আসতে আমাদের বেগ পেতে হয়েছিল, আমাদের আরও কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত ছিল। আমি কি সন্তুষ্ট? একদমই না। আমি আরও ভালো একটা শুরুর আশা করেছিলাম। তবে এমনটা হতেই পারে। এখন আমার পুরো মনোযোগ পরবর্তী ম্যাচের দিকে।'

ব্রাজিলের হয়ে অসাধারণ গোল করা ভিনিসিয়ুসও লুকিয়ে রাখেননি নিজের হতাশা,‘আমরা খুব বাজেভাবে শুরু করেছি। অবশ্যই, আমাদের বল ধরে রাখতে হবে। আরও ভালোভাবে মুভ করতে হবে।’

ব্রাজিলের রক্ষণভাগের ফুটবলার দানিলো মনে করেন, এই ম্যাচ সমতায় শেষ হওয়াটাই ঠিক আছে, 'সমতায় শেষ হওয়াটাই ন্যায্য, কারণ দ্বিতীয়ার্ধে আমরা ওদের চেপে ধরতে পেরেছিলাম। এবং স্পষ্টতই, আমাদের সামনে আরও গোল করার সুযোগ এসেছিল। আমার মনে হয়, এই ধরনের ম্যাচে আমাদের ফিনিশিংয়ে আরও নিখুঁত হতে হবে। সুযোগ আসলে সেটা হাতছাড়া করা যাবে না, কারণ ফুটবলে এভাবেই হিসেব মেলাতে হয়।'

সেলেসাওদের সেন্ট্রাল মিডফিল্ডার ব্রুনো গুইমারেসের কণ্ঠেও হার এড়ানোর স্বস্তি, 'আমরা প্রচুর পাসিং ভুল করেছি, যা ম্যাচের শুরুতে আমাদের দারুণ খেসারত দিতে বাধ্য করেছে। এর ফলে একের পর এক কাউন্টার-অ্যাটাকের (পাল্টা আক্রমণ) মুখে পড়ে আমাদের বেশ ভুগতে হয়েছে। আমরা যেভাবে খেলি, তাতে প্রতিপক্ষকে এভাবে এত খালি জায়গা ছেড়ে দেওয়া কোনোভাবেই মানায় না। আমার মনে হয়, অভিষেক ম্যাচের একটা বাড়তি চাপ সবসময়ই থাকে, কাজটা মোটেও সহজ নয়। গোলটি পাওয়ার পর অবশ্য আমরা নিজেদের গুছিয়ে নিয়েছি, তবে আজকের ম্যাচের মূল শিক্ষা হলো—আমাদের আরও উন্নতি করতে হবে।'

ব্রাজিলমরক্কোভিনিসিয়ুস জুনিয়রফুটবলপ্রেমী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে