Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ক্ষুব্ধ বেলজিয়াম

লাল কার্ডের সিদ্ধান্তও বদলে দিচ্ছেন ট্রাম্প?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৫:১৮
লাল কার্ডের সিদ্ধান্তও বদলে দিচ্ছেন ট্রাম্প?

বিশ্বকাপের মাঝপথে হুট করেই যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বেলোগানের ওপর থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এভাবে টুর্নামেন্টের মাঝে সিদ্ধান্ত বদলে যাওয়ার ঘটনা বিশ্বমঞ্চের ইতিহাসে নজিরবিহীন। বিতর্কিত এই ঘটনায় তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন (আরবিএফএ)। লাল কার্ড প্রত্যাহারে সোমবার সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে আর কোনো বাধা নেই বেলোগানের।

বেলজিয়াম ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফুটবলের সততা ও ফেয়ার প্লে-র নীতি বজায় রাখতে তারা এখন আইনিসহ সব ধরনের সম্ভাব্য পথ খতিয়ে দেখছে। এদিকে ফিফার এমন কাণ্ডে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্ষোভে ফেটে পড়েন বেলজিয়ামের ফরাসি কোচ রুডি গার্সিয়া, ‘আমি তো জানতাম না যে ফিফা বিশ্বকাপে এখন ৫ই জুলাইয়ের বদলে ১ এপ্রিল (এপ্রিল ফুল) পালন করা হয়! আমরা এখানে শুধু বেলজিয়াম দল বা আমাদের ফেডারেশনকে ডিফেন্ড করতে আসিনি, আমরা আজ ফুটবল খেলাটার মর্যাদা রক্ষা করতে এসেছি।’

আরও পড়ুন

লাল কার্ডের শাস্তি স্থগিত বালোগানের, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের

০৬ জুলাই ২০২৬

শেষ বত্রিশের ম্যাচে বসনিয়ার এক ডিফেন্ডারের পায়ে অনিচ্ছাকৃতভাবে আঘাত দেওয়ায় ভিডিও ভিএআর পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখেছিলেন ২৫ বছর বয়সী বেলোগান। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে একই ধরনের ফাউল করেও লিওনেল মেসি কিন্তু কোনো কার্ড দেখেননি। তাই এই কার্ড নিয়ে বিতর্ক শুরু হয়। ফিফার নিয়ম অনুযায়ী, সরাসরি লাল কার্ড দেখলে পরবর্তী ম্যাচে এক লাইনের নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হয় এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ থাকে না। ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতির গলায় গলায় ভাব।কিন্তু সবাইকে চমকে দিয়ে রবিবার ফিফা তাদের ‘ডিসিপ্লিনারি কোড’-এর ২৭ নম্বর ধারা অনুচ্ছেদ ব্যবহার করে জানায়, বেলোগানের এই নিষেধাজ্ঞা আগামী এক বছরের জন্য স্থগিত করা হলো। আগামী এক বছরের মধ্যে তিনি যদি একই ধরনের কোনো অপরাধ না করেন, তবে তাকে আর এই ম্যাচের শাস্তি ভোগ করতে হবে না। ফিফার এই আকস্মিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছু আন্তর্জাতিক মিডিয়া এই ঘটনার পেছনে ট্রাম্পের হাত আছে বলেও দাবি করছে।

আরও পড়ুন

আমার ইংল্যান্ড ক্যারিয়ারের সেরা রাত

০৬ জুলাই ২০২৬

বিবিসি স্পোর্টস বলছে, ফিফার এই ‘ইউ-টার্ন’ বা সিদ্ধান্ত বদলকে ট্রাম্প প্রশাসনের একটি বড় রাজনৈতিক বিজয় হিসেবে দেখছে তার সমর্থকরা। ট্রাম্প এই সিদ্ধান্তকে তাত্ক্ষণিকভাবে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দেন। তিনি এটাকে স্বাগতিক দেশের স্বার্থে এবং টুর্নামেন্টের উত্তেজনা ধরে রাখতে ‘ন্যায্য ও সঠিক সিদ্ধান্ত’ বলে মনে করেন। সমালোচকদের দাবি, ঘরের মাঠে বিশ্বকাপের বাণিজ্য ও জনপ্রিয়তা ধরে রাখতে ট্রাম্পের অদৃশ্য চাপ বা ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কাছে মাথানত করেছে ফিফা। ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়েছিল ফিফা।বিবিসি স্পোর্টস আরও বলছে, আমেরিকার ক্ষেত্রে ফিফা যেভাবে আইনের ফাঁকফোকর (ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর ধারা) বের করে শাস্তি মওকুফ করেছে, তা ফুটবল ইতিহাসের ফেয়ার প্লে-র নীতিকে বুড়ো আঙুল দেখানোর শামিল। যদিও যুক্তরাষ্ট্রের হেড কোচ মাওরিসিও পচেত্তিনো একে ‘ন্যায়সংগত সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন, ‘ওটা মোটেও লাল কার্ড পাওয়ার মতো ফাউল ছিল না। শাস্তিটা বড্ড বেশি কঠোর হয়ে গিয়েছিল। আমরা এখানে কোনো দয়া পাচ্ছি না, আর আমরা মাঠের কোনো খারাপ মানুষও নই।’

আরও পড়ুন

আনচেলত্তির চাকরি থাকছে তো?

০৬ জুলাই ২০২৬

চলতি বিশ্বকাপে ৩ গোল করে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কোয়ার্টার ফাইনালে ওঠার প্রধান ভরসা এই বেলোগান। তার সতীর্থরাও শুরুতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবর বিশ্বাস করেননি। দলের ডিফেন্ডার ক্রিস রিচার্ডস বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যখন আমরা প্রথম খবরটা দেখি, আমাদের দলের অনেকেই ভেবেছিল এটা বোধহয় কোনো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ভুয়া খবর! শুরুতে অনেক প্রশ্ন থাকলেও দলের সবাই এখন দারুণ আনন্দিত।’ ছবি: সংগৃহীতএদিকে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের থ্রিলারে জিতে শেষ আটে উঠেছে ইংল্যান্ড। এই ম্যাচে লাল কার্ড দেখেছেন ইংলিশ ডিফেন্ডার জ্যারেল কুয়ান। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ফিফাকে ধুয়ে দেন ইংলিশ কোচ টমাস টুখেল, ‘এর শুরু কোথায় আর শেষই বা কোথায়? আমরা কি লাল কার্ডের সিদ্ধান্ত বদলাতে পারি, নাকি পারি না? আসলে হচ্ছেটা কী? প্রশ্ন হলো, লাইনটা কোথায় টানা হবে? আমার কাছে এর কোনো উত্তর নেই। এখন কি একটা হলুদ কার্ড ভুল মনে হলেও আমরা আপিল করব? এটা যে লাল কার্ড ছিল না, তা কে ঠিক করছে? ফিফার এই নিয়মের শেষ কোথায়, আমি জানি না।’
আরও পড়ুন

ক্যারিয়ারে কতগুলো পেনাল্টি মিস করেছেন গিমারেস?

০৬ জুলাই ২০২৬

বিশ্বকাপের ইতিহাসে ১৯৭০ সালের পর এই প্রথম কোনো লাল কার্ড দেখা খেলোয়াড়কে পরের ম্যাচেই খেলার অনুমতি দেওয়া হলো। ফুটবলবোদ্ধারা মনে করছেন, ট্রাম্পের আমেরিকাকে খুশি করতে গিয়ে ফিফা নিজেদের নিয়মকানুনের যে বারোটা বাজিয়েছে, তার খেসারত আগামীতে দিতে হবে। আজ রাতে সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে বেলোগান যখন মাঠে নামবেন, তখন বিশ্ব ফুটবল মাঠের লড়াইয়ের চেয়ে ফিফার এই ‘আমেরিকান প্রীতি’র দিকেই বেশি তাকিয়ে থাকবে।


ডোনাল্ড ট্রাম্পলাল কার্ডফিফা২০২৬ ফিফা বিশ্বকাপফোলারিন বেলোগান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি