Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

লাল কার্ডের শাস্তি স্থগিত বালোগানের, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:২৯
লাল কার্ডের শাস্তি স্থগিত বালোগানের, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের

সংগৃহীত ছবি

বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগান। শেষ ষোলর ম্যাচে তাই খেলতে পারার কথা নয় তার। তবে ফিফা এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এই ফরোয়ার্ডের। তাই আগামীকাল বেলজিয়ামের বিপক্ষে খেলতে বাধা নেই বালোগানের। এজন্য ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারায় নিয়েছে এই বিশেষ সিদ্ধান্ত। ফিফা জানিয়েছে, বালোগানের এক ম্যাচ নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত থাকবে। এই সময়ে একই রকম ফাউল বা নিয়মভঙ্গ না করলে, এই নিষেধাজ্ঞা আর কার্যকর হবে না।

এ নিয়ে ফিফার বিবৃতি,‘ফিফা ডিসিপ্লিনারি কোডের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী, ম্যাচ নিষেধাজ্ঞার বাস্তবায়ন এক বছরের জন্য স্থগিত করা হলো। এই সময়ে বালোগান যদি একই ধরণের বা সমপর্যায়ের গুরুতর কোনো অপরাধ করেন, তবে এই স্থগিতাদেশ বাতিল করা হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে এজন্য ধন্যবাদ জানিয়েছেন ফিফাকে,‘ সঠিক কাজটি করার জন্য ও একটি বড় অবিচারকে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।’

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিক জানিয়েছেন,‘টিম বাসে খবরটি শোনার পর বালোগানের মুখে কেবল একটা হাসি ছিল, আর আমাদের সবার মুখেও। ফাউলটা যেমনটা দেখানো হয়েছে তেমন কিছু ছিল না, সিদ্ধান্তটা বেশ কঠোর ছিল।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও এই সিদ্ধান্ত পর্যালোচনার দাবি জানিয়েছিলেন। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে প্রশ্নে তিনি বলেছিলেন,‘ ওই লাল কার্ডে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। এর বিপক্ষে আপিল করার একটি প্রক্রিয়া থাকা দরকার। যদিও হয়তো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।’

বসনিয়ার বিপক্ষে ৬৪তম মিনিটে বল দখলের লড়াইয়ে মুহারেমোভিচের সঙ্গে ধাক্কাধাক্কির পর লাল কার্ড দেখানো হয়েছিল বালোগানকে। তবে সরাসরি লাল কার্ডের বদলে এটা সর্বোচ্চ হলুদ কার্ড হতে পারত বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।বিশ্বকাপে এভাবে নিষেধাজ্ঞা স্থগিত করার নজির অবশ্য রয়েছে ফিফার। পর্তুগাল কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড পাওয়ার পরও টুর্নামেন্টে প্রথম ম্যাচ থেকেই খেলার অনুমতি পেয়েছিলেন। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে ফিফা করেছিল এক ম্যাচ।

যুক্তরাষ্ট্রট্রাম্প২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর