Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ফ্রান্সকে হারালেই জার্সি ফেরত পাবেন গিল

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৭:১৮
ফ্রান্সকে হারালেই জার্সি ফেরত পাবেন গিল

টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দিয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারাতে বড় ভূমিকা ছিল প্যারাগুয়ে গোলরক্ষক অরল্যান্ডো গিলের। ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলর অগ্নিপরীক্ষায় আরেকবার প্রমাণ দিতে পারলেই গিল ফেরত পাবেন হাতছাড়া হওয়া প্রিয় এক জার্সি। যেটি নবজাতক সন্তানের চিকিৎসার্থে এক সময় বিক্রি করতে বাধ্য হয়েছিলেন ২৬ বছরের গিল।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচটা শুধু কোয়ার্টার-ফাইনালে ওঠার মিশন নয় গিলের জন্য। এই ম্যাচে প্যারাগুয়েকে জেতাতে পারলে তরুণ বয়সে জাতীয় দলের একটি প্রিয় জার্সি ফিরে পাবেন তিনি। ২০২৫ সালের সেপ্টেম্বরে প্যারাগুয়ের হয়ে গিলের সিনিয়র দলে অভিষেক হয়। অভিষেকের পর তার সহধর্মিনী মেলিসা আভালোস জানিয়েছিলেন, নবজাতক সন্তানের গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভীষণ অর্থাভাবে ছিলেন গিল। যে কারণে ক্রীড়া সরঞ্জাম বিক্রি করে দিতে বাধ্য হন। এর কয়েক মাস পর জার্মানির বিপক্ষে দলকে জিতিয়ে হয়ে উঠেছেন প্যারাগুয়ের নায়ক।

পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে গিলের অভিষেকের পর আভালোস ইনস্টাগ্রামে লেখেন, তাদের সন্তানের জীবন বাঁচাতে অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে খেলার জার্সি এবং বুটজোড়া  বিক্রি করে দিয়েছিলেন। আভালোস লেখেন, ‘স্মৃতি হিসেবে রাখা জার্সি, বুট এমনকি কাপড়-চোপড় তিনি সেসময় টাকার জন্য বিক্রি করে দেয়। আত্মত্যাগের এ এক অনন্য নজির ছিল।’

২৬ বছর বয়সী গিলের পথচলা মোটেই মসৃণ ছিল না। প্যারাগুয়ের সান লরেঞ্জোতে সুযোগ না পেয়ে ২০২৪ সালে আর্জেন্টিনার সান লরেঞ্জোতে যোগ দেন তিনি, যেখানে ফাকুন্দো আলতামিরানোর চোট ও কেইলর নাবাস-আন্দ্রিস নপার্টকে দলে ভেড়াতে না পারায় গিল মূল একাদশে সুযোগ পান। ১৬ ম্যাচে ৯টি ক্লিন শিট রেখে তিনি জাতীয় দলে ডাক পান এবং গুস্তাভো আলফারোর অধীনে প্যারাগুয়ের প্রথম গোলরক্ষক হয়ে ওঠেন।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ হারের পর তুরস্ক ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্লিন শিট রেখে প্যারাগুয়েকে গ্রুপ পর্ব পার করান গিল। এরপর জার্মানির বিপক্ষে দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে এনে দেন ঐতিহাসিক জয়। এরপরই তার জার্সি বিক্রির গল্প সামনে আসে। বন্ধু পেদ্রো সুয়ারেস ৩২ দশমিক ৯০ ডলারে সেই জার্সি কিনেছিলেন এবং জার্মানিকে হারানোর পর ঘোষণা দিয়েছেন সেটা বিনামূল্যেই ফিরিয়ে দেবেন। তবে একটা শর্তও দিয়েছেন সুয়ারেস, ‘জার্সি নিয়ে চিন্তা কোরো না, আমি সেটা তোমার জন্য যত্ন করে রেখেছি। তবে তোমাকে ফ্রান্সকে হারাতে হবে।‘

কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলাকে নিয়ে গড়া ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারবেন তো গিল?

 

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ২
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু

    ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু

    ০৩ জুলাই ২০২৬, ০৪:০৩

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    ‘বাসা থেকে বের হওয়ার সময় মনে হতো, হয়তো আর ফিরতে পারব না’

    ‘বাসা থেকে বের হওয়ার সময় মনে হতো, হয়তো আর ফিরতে পারব না’

    ০৩ জুলাই ২০২৬, ১৪:১০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    প্রতিদিন ১০ খুন, অভিযানেও মিলছে না কাঙ্ক্ষিত ফল

    প্রতিদিন ১০ খুন, অভিযানেও মিলছে না কাঙ্ক্ষিত ফল

    ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৬

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    মিছিলে বাধা দেওয়ায় ‘ককটেল ছুড়েছেন’ মৃত ৪ আ.লীগ নেতা

    মিছিলে বাধা দেওয়ায় ‘ককটেল ছুড়েছেন’ মৃত ৪ আ.লীগ নেতা

    ০৩ জুলাই ২০২৬, ১৪:৫৮

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    রোনালদোর রেকর্ডের রাতে মদরিচের স্বপ্নভঙ্গ

    রোনালদোর রেকর্ডের রাতে মদরিচের স্বপ্নভঙ্গ

    ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৪

    advertiseadvertise